Acts 10:48 — Compare Translations

10 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি ঈসা মসীহের নামে তাঁদেরকে বাপ্তিস্ম দেবার হুকুম দিলেন। তখন তারা কয়েক দিন থাকতে তাঁকে ফরিয়াদ জানালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তিনি যীশু খ্রীষ্টের নামে তাদের বাপ্তাইজিত হওয়ার আদেশ দিলেন। পরে তাঁরা পিতরকে অনুনয় করলেন, যেন তিনি আরও কিছুদিন তাঁদের সঙ্গে থেকে যান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি যীশু খ্রীষ্টের নামে তাঁহাদিগকে বাপ্তাইজ করিবার আজ্ঞা দিলেন। তখন তাঁহারা কয়েক দিন অবস্থিতি করিতে তাঁহাকে বিনতি করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন তিনি যীশু খ্রীষ্টের নামে কর্ণীলিয়, তার পরিবারের লোকদের ও তাদের বন্ধুদের জলে বাপ্তিস্ম গ্রহণ করতে আদেশ করলেন৷ এরপর তাঁরা পিতরকে তাঁদের সঙ্গে কিছু দিন থাকতে অনুরোধ করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি তাদের যীশু খ্রীষ্টের নামে বাপ্তিস্ম দেবার আজ্ঞা দিলেন l তখন তারা কিছু দিন তাকে থাকতে অনুরোধ করলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি যীশু খ্রীষ্টের নামে তাঁহাদিগকে বাপ্তাইজ করিবার আজ্ঞা দিলেন। তখন তাহারা কয়েক দিন অবস্থিতি করিতে তাঁহাকে বিনতি করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তিনি সেই লোকদের যীশু খ্রীষ্টের নামে বাপ্তিস্ম দেবার আদেশ দিলেন। পরে তারা পিতরকে তাঁদের কাছে কয়েক দিন থাকতে অনুরোধ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তিনি সেই লোকদের ঈসা মসীহের নামে তরিকাবন্দী দেবার হুকুম দিলেন। পরে তারা পিতরকে তাঁদের কাছে কয়েক দিন থাকতে অনুরোধ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তিনি যীশু খ্রীষ্টের নামে কর্ণীলিয়াস, তার পরিবারের লোকদের ও তাদের বন্ধুদের জলে বাপ্তিস্ম গ্রহণ করতে আদেশ করলেন৷ এরপর তাঁরা পিতরকে তাঁদের সঙ্গে কিছু দিন থাকতে অনুরোধ করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি তাদের যীশু খ্রীষ্টের নামে বাপ্তিষ্ম দেবার আদেশ দিলেন। তখন তারা কিছুদিন তাকে থাকতে অনুরোধ করলেন।