Acts 10:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কর্ণীলিয়ের সঙ্গে যে ফেরেশতা কথা বললেন, তিনি চলে গেলে পর কর্ণীলিয় বাড়ির ভৃত্যদের মধ্যে দুই জনকে এবং যারা সব সময় তাঁর সেবা করতো, তাদের মধ্য থেকে এক জন আল্লাহ্‌-ভক্ত সেনাকে ডাকলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর সঙ্গে যিনি কথা বলছিলেন, সেই দূত চলে যাওয়ার পর, কর্ণীলিয় তাঁর দুজন দাস ও একজন অনুগত সৈন্যকে ডেকে পাঠালেন, যে ছিল তাঁর ব্যক্তিগত পরিচারক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কর্ণীলিয়ের সহিত যে দূত কথা কহিলেন, তিনি চলিয়া গেলে পর কর্ণীলিয় বাড়ীর চাকরদের মধ্যে দুই জনকে, এবং যাহারা সর্ব্বদা তাঁহার সেবা করিত, তাহাদের এক জন ভক্ত সেনাকে ডাকিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
স্বর্গদূত কথা বলে চলে গেলে পরে কর্ণীলিয় দুজন কর্মচারীকে ও একজন সৈনিককে ডেকে পাঠালেন৷ ঈশ্বরভক্ত এই সৈনিকটি কাজে সাহায্য করার ব্যাপারে সব সময়ই কর্ণীলিয়র কাছে কাছে থাকত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কর্নীলিয়র সঙ্গে যে দূত কথা বলেছিলেন তিনি চলে যাবার পর কর্নীলিয় বাড়ির চাকর দের মধ্যে দু জনকে এবং যারা সব সময়ই তাঁর সেবা করত, তাদের একজন ভক্ত সেনাকে ডাকলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কর্ণীলিয়ের সহিত যে দূত কথা কহিলেন, তিনি চলিয়া গেলে পর কর্ণীলিয় বাটীর চাকরদের মধ্যে দুই জনকে, এবং যাহারা সর্বদা তাঁহার সেবা করিত, তাহাদের একজন ভক্ত সেনাকে ডাকিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে স্বর্গদূত কর্ণীলিয়ের সংগে কথা বলছিলেন তিনি চলে গেলে পর কর্ণীলিয় দু’জন চাকর ও একজন সাহায্যকারী সৈন্যকে ডাকলেন। এই সৈন্যটি ঈশ্বরভক্ত ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ফেরেশতা কর্ণীলিয়ের সংগে কথা বলছিলেন তিনি চলে গেলে পর কর্ণীলিয় দু’জন চাকর ও একজন সাহায্যকারী সৈন্যকে ডাকলেন। এই সৈন্যটি আল্লাহ্‌ভক্ত ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের দূত চলে যাবার পর কর্ণেলিয়াস তাঁর দুজন ভৃত্য ও একজন সৈন্যকে ডেকে পাঠালেন। এই সৈন্যটি ছিলল একজন ঈশ্বরভক্ত লোক এবং কর্ণেলিয়াসের খাস কর্মচারী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বর্গদূত কথা বলে চলে গেলে পরে কর্ণীলিয়াস দুজন কর্মচারীকে ও একজন সৈনিককে ডেকে পাঠালেন৷ ঈশ্বরভক্ত এই সৈনিকটি কাজে সাহায্য করার ব্যাপারে সব সময়ই কর্ণীলিয়াসের কাছে কাছে থাকত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কর্নীলিয়র সঙ্গে যে দূত কথা বলেছিলেন তিনি চলে যাবার পর কর্নীলিয় বাড়ির চাকরদের মধ্যে দুজনকে এবং যারা সব দিন ই তাঁর সেবা করত, তাদের একজন ভক্ত সেনাকে ডাকলেন,