Acts 10:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরদিন তারা পথে যেতে যেতে যখন নগরের কাছে উপস্থিত হল, তখন পিতর অনুমান বেলা দুপুর সময় মুনাজাত করার জন্য ছাদের উপরে উঠলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরের দিন, প্রায় দুপুর বারোটায়, তারা যখন পথ চলতে চলতে সেই নগরের কাছাকাছি উপস্থিত হল, সেই সময়, পিতর প্রার্থনা করার জন্য ছাদের উপরে উঠলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরদিন তাহারা পথে যাইতে যাইতে যখন নগরের নিকটে উপস্থিত হইল, তখন পিতর অনুমান ছয় ঘটিকার সময়ে প্রার্থনা করিবার নিমিত্ত ছাদের উপরে উঠিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরের দিন তারা যখন যাফোর কাছাকাছি পৌঁছলো৷ সেই সময়ে পিতর প্রার্থনা করার জন্য ছাদের উপর উঠে ছিলেন৷ বেলা তখন ভর দুপুর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরের দিন তারা পথ ধরে যেতে যেতে যখন নগরের কাছে হাজির হলেন, তখন পিতর ছাদের উপরে প্রার্থনা করার জন্য উঠলেন অনুমান ছটার সময় l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরদিন তাহারা পথে যাইতে যাইতে যখন নগরের নিকটে উপস্থিত হইল, তখন পিতর অনুমান ছয় ঘটিকার সময়ে প্রার্থনা করিবার নিমিত্ত ছাদের উপরে উঠিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরের দিন যখন সেই লোকেরা যাফো শহরের দিকে আসছিল তখন বেলা প্রায় দুপুর। পিতর প্রার্থনা করবার জন্য সেই সময় ছাদে উঠলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরের দিন যখন সেই লোকেরা জাফা শহরের দিকে আসছিল তখন বেলা প্রায় দুপুর। পিতর মুনাজাত করবার জন্য সেই সময় ছাদে উঠলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন প্রায় দুপুর বেলা তারা যোপ্পার কাছাকাছি এসে পৌঁছাল। পিতর সেইসময় বাড়ির ছাদে প্রার্থনা করছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরের দিন তারা যখন যাফোর কাছাকাছি পৌঁছলো৷ সেই সময়ে পিতর প্রার্থনা করার জন্য ছাদের উপর উঠে ছিলেন৷ বেলা তখন ভর দুপুর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরের দিন তারা পথ ধরে যেতে যেতে যখন নগরের কাছে হাজির হলেন, তখন পিতর ছাদের উপরে প্রার্থনা করার জন্য উঠলেন অনুমান দুপুর বারোটার দিন।