Acts 11:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি আমাদেরকে বললেন, যে, তিনি এক জন ফেরেশতার দর্শন পেয়েছিলেন, সেই ফেরেশতা তাঁর বাড়িতে দাঁড়িয়ে বললেন, যাফোতে লোক পাঠিয়ে শিমোন, যাকে পিতর বলে, তাকে ডেকে আন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমাদের বললেন, কীভাবে তিনি এক স্বর্গদূতের দর্শন পেয়েছেন, যিনি তাঁর বাড়িতে আবির্ভূত হয়ে বলেছিলেন, ‘পিতর নামে পরিচিত শিমোনকে আনার জন্য জোপ্পাতে লোক পাঠাও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আমাদিগকে বলিলেন যে, তিনি এক দূতের দর্শন পাইয়াছিলেন, সেই দূত তাঁহার গৃহমধ্যে দাঁড়াইয়া কহিলেন, যাফোতে লোক পাঠাইয়া শিমোন, যাহাকে পিতর বলে, তাহাকে ডাকাইয়া আন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি কিভাবে একজন স্বর্গদূতকে তাঁর বাড়িতে দাঁড়াতে দেখেছিলেন তা আমাদের জানালেন৷ সেই স্বর্গদূত তাঁকে বললেন, ‘যাফোতে লোকদের পাঠাও; সেখান থেকে শিমোন, যাকে পিতর বলে, তাকে আমন্ত্রণ দিয়ে আনাও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি আমাদের বললেন যে, তিনি এক দূতের দর্শন পেয়ে ছিলেন সেই দূত তাঁর বাড়ির মধ্যে দাঁড়িয়ে বললেন, যাফোতে লোক পাঠিয়ে শিমোন, যাকে পিতর বলে, তাকে ডেকে আনো;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আমাদিগকে বলিলেন যে, তিনি এক দূতের দর্শন পাইয়াছিলেন, সেই দূত তাঁহার গৃহমধ্যে দাঁড়াইয়া কহিলেন, যাফোতে লোক পাঠাইয়া শিমোন, যাহাকে পিতর বলে, তাহাকে ডাকাইয়া আন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি একজন স্বর্গদূতকে কেমন ভাবে তাঁর বাড়ীতে দেখেছিলেন তা আমাদের বললেন। সেই স্বর্গদূত তাঁকে বলেছিলেন, ‘শিমোন, যাকে পিতরও বলা হয়, তাকে ডেকে আনতে তুমি যাফো শহরে লোক পাঠাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি একজন ফেরেশতাকে কেমন ভাবে তাঁর বাড়ীতে দেখেছিলেন তা আমাদের বললেন। সেই ফেরেশতা তাঁকে বলেছিলেন, ‘শিমোন, যাকে পিতরও বলা হয়, তাকে ডেকে আনতে তুমি জাফা শহরে লোক পাঠাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি কিভাবে তাঁর ঘরের মধ্যে এক স্বর্গদূতের দর্শন পেয়েছিলেন, সে কথা আমাদের বললেন। সেই স্বর্গদূত তাঁকে বলেছিলেন, ‘শিমোন ওরফে পিতরকে আনবার জন্য যোপ্রপাতে লোক পাঠাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি কিভাবে একজন স্বর্গদূতকে তাঁর বাড়িতে দাঁড়াতে দেখেছিলেন তা আমাদের জানালেন৷ সেই স্বর্গদূত তাঁকে বললেন, ‘যাফোতে লোকদের পাঠাও; সেখান থেকে শিমোন, যাকে পিতর বলে, তাকে আমন্ত্রণ দিয়ে আনাও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাদের বললেন যে, তিনি এক দূতের দর্শন পেয়েছিলেন সেই দূত তাঁর বাড়ির মধ্যে দাঁড়িয়ে বললেন, যাফোতে লোক পাঠিয়ে শিমোনকে ডেকে আনো, যার অন্য নাম পিতর;