Acts 11:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি কথা বলতে আরম্ভ করলে, যেমন প্রথমে আমাদের উপরে হয়েছিল, তেমনি তাঁদের উপরেও পাক-রূহ্ নেমে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি কথা বলা শুরু করলে, পবিত্র আত্মা তাঁদের উপরে নেমে এলেন, যেভাবে তিনি শুরুতে আমাদের উপরে নেমে এসেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি কথা কহিতে আরম্ভ করিলে, যেমন প্রথমে আমাদের উপরে হইয়াছিল, তেমনি তাঁহাদের উপরেও পবিত্র আত্মা পতিত হইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি যখন কথা বলতে শুরু করলাম, পবিত্র আত্মা তখন তাদের ওপর নেমে এলেন, য়েমন শুরুতে আমাদের ওপর এসেছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে আমি কথা বলতে শুরু করলে, তাদের উপরেও পবিত্র আত্মা এসেছিলেন, যেমন আমাদের উপরেও হয়েছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি কথা কহিতে আরম্ভ করিলে, যেমন প্রথমে আমাদের উপরে হইয়াছিল, তেমনি তাঁহাদের উপরেও পবিত্র আত্মা পতিত হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পবিত্র আত্মা যেভাবে প্রথমে আমাদের উপরে এসেছিলেন আমি কথা বলতে আরম্ভ করলে পর ঠিক সেইভাবে তাদেরও উপরে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“পাক-রূহ্ যেভাবে প্রথমে আমাদের উপরে এসেছিলেন আমি কথা বলতে শুরু করলে পর ঠিক সেইভাবে তাদেরও উপরে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের কাছে আমার প্রচার আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা তাদের উপরে অধিষ্টিত হলেন, ঠিক সেই প্রথমদিনে যেমনটি হয়েছিল তেমনিভাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি যখন কথা বলতে শুরু করলাম, পবিত্র আত্মা তখন তাদের ওপর নেমে এলেন, যেমন শুরুতে আমাদের ওপর এসেছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আমি কথা বলতে শুরু করলে, তাদের উপরেও পবিত্র আত্মা এসেছিলেন, যেমন আমাদের উপরে শুরুতে হয়েছিল।