Acts 11:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, তারা প্রভু ঈসা মসীহের উপর ঈমান আনলে পর, যেমন আমাদেরকে, তেমনি যখন তাদেরকেও আল্লাহ্‌ সমান বর দান করলেন, তখন আমি কে যে, আল্লাহ্‌কে নিবৃত্ত করতে পারি?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সুতরাং, আমরা যখন প্রভু যীশু খ্রীষ্টকে বিশ্বাস করেছিলাম তখন ঈশ্বর যেমন আমাদেরকে বরদান দিয়েছিলেন তেমন যদি তাঁদেরও দিয়ে থাকেন, তাহলে আমি কে যে ঈশ্বরের পথে বাধা সৃষ্টি করব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, তাঁহারা প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাসী হইলে পর, যেমন আমাদিগকে, তেমনি যখন তাঁহাদিগকেও ঈশ্বর সমান বর দান করিলেন, তখন আমি কে যে ঈশ্বরকে নিবারণ করিতে পারি?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা প্রভু যীশু খ্রীষ্টকে বিশ্বাস করলে ঈশ্বর আমাদের য়ে দান দিয়েছিলেন, তেমনি তারা বিশ্বাসী হলে ঈশ্বর তাদেরকে সমান বরদান করলেন, সেক্ষেত্রে আমি কি ঈশ্বরের কাজে বাধাদান করতে পারি? না!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং, তারা প্রভু যীশু খ্রীস্টে বিশ্বাসী হওয়ার পর, যেমন আমাদের তেমন যখন তাঁদেরও ঈশ্বর সমান আশীর্বাদ দিলেন, তখন আমি কে যে ঈশ্বরকে বাধা দিতে পারি?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, তাহারা প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাসী হইলে পর, যেমন আমাদিগকে, তেমনি যখন তাঁহাদিগকেও ঈশ্বর সমান বর দান করিলেন, তখন আমি কে যে, ঈশ্বরকে নিবারণ করিতে পারি?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে প্রভু যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস করলে পর ঈশ্বর আমাদের যে দান দিয়েছিলেন সেই একই দান যখন তিনি তাদেরও দিলেন তখন আমি কে যে, ঈশ্বরকে বাধা দিতে পারি?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে হযরত ঈসা মসীহের উপর ঈমান আনলে পর আল্লাহ্‌ আমাদের যে দান দিয়েছিলেন সেই একই দান যখন তিনি তাদেরও দিলেন তখন আমি কে যে, আল্লাহ্‌কে বাধা দিতে পারি?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাস স্থাপন করার পর যা তিনি আমাদের দান করেছিলেন, সেই একই দান যদি ঈশ্বর তাদেরও দিয়ে থাকেন তাহলে আমি কোন অধিকারে ঈশ্বরের কাজে বাধা সৃষ্টি করব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা প্রভু যীশু খ্রীষ্টকে বিশ্বাস করলে ঈশ্বর আমাদের যে দান দিয়েছিলেন, তেমনি তারা বিশ্বাসী হলে ঈশ্বর তাদের সমান বরদান করলেন, সেক্ষেত্রে আমি কি ঈশ্বরের কাজে বাধাদান করতে পারি? না!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং, তারা প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাসী হওয়ার পর, যেমন আমাদের তেমন তাঁদেরও ঈশ্বর সমান আশীর্বাদ দিলেন, তখন আমি কে যে ঈশ্বরকে বাধা দিতে পারি?