Acts 11:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব কথা শুনে তারা চুপ করে রইলেন এবং আল্লাহ্র গৌরব করলেন, বললেন, তবে তো আল্লাহ্ অ-ইহুদীদেরকেও মন পরিবর্তনের সুযোগ দান করেছেন যেন তারা জীবন পেতে পারে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা যখন একথা শুনলেন, তাঁদের আর কোনো আপত্তি রইল না। তাঁরা এই বলে ঈশ্বরের প্রশংসা করতে লাগল, “তাহলে তো ঈশ্বর অইহুদিদেরও জীবন পাওয়ার উদ্দেশ্যে মন পরিবর্তনের সুযোগ দিয়েছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল কথা শুনিয়া তাঁহারা চুপ করিয়া রহিলেন, এবং ঈশ্বরের গৌরব করিলেন, কহিলেন, তবে ত ঈশ্বর পরজাতীয় লোকদিগকেও জীবনার্থক মনপরিবর্ত্তন দান করিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইহুদী বিশ্বাসীরা যখন এই সব কথা শুনল, তারা তর্ক থামিয়ে দিয়ে ঈশ্বরের প্রশংসা করতে করতে বলল, ‘তাহলে আমাদেরই মত অইহুদীদেরও ঈশ্বর জীবন লাভ করার জন্য মন-ফিরানোর সুয়োগ দিলেন!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইসব কথা শুনে তাঁরা চুপ করে থাকলেন, এবং ঈশ্বরের গৌরব করলেন, বললেন, তা হলে তো ঈশ্বর অন্যজাতির লোকদেরও জীবনে প্রবেশের ও মন পরিবর্তনের সুযোগ করে দিয়েছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল কথা শুনিয়া তাহারা চুপ করিয়া রহিলেন, এবং ঈশ্বরের গৌরব করিলেন, কহিলেন, তবে ত ঈশ্বর পরজাতীয় লোকদিগকেও জীবনার্থক মন পরিবর্তন দান করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে যিহূদিয়ার বিশ্বাসীরা আর আপত্তি না করে ঈশ্বরের গৌরব করে বলল, “তাহলে ঈশ্বর অযিহূদীদেরও জীবন পাবার জন্য পাপ থেকে মন ফিরাতে সুযোগ দিলেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে এহুদিয়ার ঈমানদারেরা আর আপত্তি না করে আল্লাহ্র প্রশংসা করে বলল, “তাহলে আল্লাহ্ অ-ইহুদীদেরও জীবন পাবার জন্য তওবা করতে সুযোগ দিলেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ কথা শোনার পর তাঁদের সন্দেহের নিরসন হল। ঈশ্বরের মহিমাকীর্তন করে তাঁরা বললেন, ঈশ্বর তাহলে অ-ইহুদীদেরও পাপের পথ থেকে ফিরে এসে জীবন লাভের সুযোগ দিয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদী বিশ্বাসীরা যখন এই সব কথা শুনল, তারা তর্ক থামিয়ে দিয়ে ঈশ্বরের প্রশংসা করতে করতে বলল, “তাহলে আমাদেরই মত অইহুদীদেরও ঈশ্বর জীবন লাভ করার জন্য মন-ফিরানোর সুযোগ দিলেন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সব কথা শুনে তাঁরা চুপ করে থাকলেন এবং ঈশ্বরের গৌরব করলেন, বললেন, তাহলে তো ঈশ্বর অযিহূদীর লোকদেরও জীবনের জন্য মন পরিবর্তনের সুযোগ করে দিয়েছেন।