Acts 11:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইতোমধ্যে স্তিফানের উপলক্ষে যে নির্যাতন নেমে এসেছিল, তার ফলে যারা ছড়িয়ে পড়েছিল, তারা ফিনিশিয়া, সাইপ্রাস ও এণ্টিয়ক পর্যন্ত চারদিকে ভ্রমণ করে কেবল ইহুদীদেরই কাছে আল্লাহ্র কালাম তবলিগ করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন স্তিফানকে কেন্দ্র করে নির্যাতন শুরু হওয়ার ফলে যারা ছত্রভঙ্গ হয়ে পড়েছিল, তারা যাত্রা শুরু করে ফিনিসিয়া, সাইপ্রাস ও আন্তিয়খ পর্যন্ত গিয়ে কেবলমাত্র ইহুদিদের কাছে সেই বার্তা প্রচার করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইতিমধ্যে স্তিফানের উপলক্ষে যে ক্লেশ ঘটিয়াছিল, তৎপ্রযুক্ত যাহারা ছিন্নভিন্ন হইয়া গিয়াছিল, তাহারা ফৈনীকিয়া, কুপ্র ও আন্তিয়খিয়া পর্য্যন্ত চারিদিকে ভ্রমণ করিয়া কেবল যিহূদীদেরই নিকটে বাক্য প্রচার করিতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
স্তিফানের হত্যার পর নির্য়াতন শুরু হয়েছিল, ফলে বিশ্বাসীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলেন৷ তাঁদের মধ্যে অনেকে বহুদূর অর্থাত্ ফৈনীকিয়া, কুপ্র ও আন্তিয়খিয়ায় পালিয়ে গিয়ে কেবলমাত্র ইহুদীদের কাছেই সুসমাচার প্রচার করেছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ইতি মধ্যে স্তিফানের উপলক্ষে যে তাড়না হয়েছিল, তার জন্য যারা চারিদিকে ছড়িয়ে গেল, তারা ফৈনীকিয়া, কুপ্র, ও আন্তিয়খিয়া পর্যন্ত চারিদিকে ঘুরে কেবল যিহুদিদের কাছে বাক্য [সুসমাচার] প্রচার করতে লাগল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইতিমধ্যে স্তিফানের উপলক্ষে যে ক্লেশ ঘটিয়াছিল, তৎপ্রযুক্ত যাহারা ছিন্নভিন্ন হইয়া গিয়াছিল, তাহারা ফৈনীকিয়া, কুপ্র ও আন্তিয়খিয়া পর্যন্ত চারিদিকে ভ্রমণ করিয়া কেবল যিহূদীদেরই নিকটে বাক্য প্রচার করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্তিফানকে কেন্দ্র করে বিশ্বাসীদের উপর অত্যাচারের দরুন যারা ছড়িয়ে পড়েছিল তারা ফৈনীকিয়া, সাইপ্রাস ও সিরিয়া দেশের আন্তিয়খিয়া পর্যন্ত গিয়ে কেবল যিহূদীদের কাছেই ঈশ্বরের বাক্য বলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্তিফানকে কেন্দ্র করে ঈমানদারদের উপর জুলুমের দরুন যারা ছড়িয়ে পড়েছিল তারা ফিনিশিয়া, সাইপ্রাস ও এণ্টিয়ক পর্যন্ত গিয়ে কেবল ইহুদীদের কাছেই আল্লাহ্র কালাম বলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্তিফানকে উপলক্ষ করে যে ব্যাপক নির্যাতন শুরু হয়েছিল, তার ফলে খ্রীষ্ট বিশ্বাসীরা অনেকেই চারদিকে ছড়িয়ে পড়েছিলেন। তাঁরা ফিনিসিয়া, সাইপ্রাস ও এণ্টিয়কে গিয়ে কেবলমাত্র ইহুদীদের কাছেই ঈশ্বরের বাণী প্রচার করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্তিফানের হত্যার পরনির্যাতন শুরু হয়েছিল, ফলে বিশ্বাসীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিযেছিলেন৷ তাঁদের মধ্যে অনেকে বহুদূর অর্থাৎ ফৈনীকিয়া, কুপ্র ও আন্তিয়খিয়ায় পালিয়ে গিয়ে কেবলমাত্র ইহুদীদের কাছেই সুসমাচার প্রচার করেছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইতিমধ্যে স্তিফানের মৃত্যর পরে বিশ্বাসীদের প্রতি যে তাড়না হয়েছিল, তার জন্য সকলে যিরূশালেম থেকে চারিদিকে ছড়িয়ে গেল, তারা ফৈনীকিয়া অঞ্চল, কুপ্রদ্বীপ, ও আন্তিয়খিয়া শহর পর্যন্ত চারিদিকে ঘুরে কেবল ইহুদীদের কাছে বাক্য [সুসমাচার] প্রচার করতে লাগল অন্য কাউকে নয়।