Acts 11:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন পিতর জেরুশালেমে আসলেন, তখন খৎনা করানো লোকেরা তাঁর সঙ্গে ঝগড়া করে বললেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই পিতর যখন জেরুশালেমে গেলেন, সুন্নতপ্রাপ্ত বিশ্বাসীরা তাঁর সমালোচনা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন পিতর যিরূশালেমে আসিলেন, তখন ছিন্নত্বক্ লোকেরা তাঁহার সহিত বিবাদ করিয়া কহিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পিতর যখন জেরুশালেমে এলেন, তখন কিছু ইহুদী সম্প্রদায়ের খ্রীষ্ট বিশ্বাসী তাঁর সমালোচনা করতে লাগল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যখন পিতর যিরুশালেমে এলেন, তখন ছিন্নত্বক (যিহুদি) লোকেরা তাঁর সাথে বিরোধ করে বললেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন পিতর যিরূশালেমে আসিলেন, তখন ছিন্নত্বক্ লোকেরা তাঁহার সহিত বিবাদ করিয়া কহিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য পিতর যখন যিরূশালেমে আসলেন তখন সেই বিশ্বাসীদের মধ্যে যারা সুন্নত করানো ছিল তারা তাঁকে দোষ দিয়ে বলল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য পিতর যখন জেরুজালেমে আসলেন তখন সেই ঈমানদারদের মধ্যে যারা খৎনা করানো ছিল তারা তাঁকে দোষ দিয়ে বলল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতর যখন জেরুশালেমে গেলেন তখন সুন্নত সংস্কারপ্রাপ্ত ইহুদীরা তাঁর সমালোচনা করে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতর যখন জেরুশালেমে এলেন, তখন কিছু ইহুদী সম্প্রদায়ের খ্রীষ্ট বিশ্বাসী তাঁর সমালোচনা করতে লাগল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যখন পিতর যিরুশালেমে আসলেন, তখন ছিন্নত্বক (যিহূদী) বিশ্বাসীরা তাঁকে দোষী করে বললেন,