Acts 11:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রভুর হাত তাদের সহবর্তী ছিল এবং বহুসংখ্যক লোক ঈমান এনে প্রভুর প্রতি ফিরলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভুর হাত তাদের সহবর্তী ছিল এবং বিপুল সংখ্যক মানুষ বিশ্বাস করে প্রভুর প্রতি ফিরল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রভুর হস্ত তাহাদের সহবর্ত্তী ছিল, এবং বহুসংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রভুর পরাক্রম তাঁদের সাথে ছিল, ফলে বহুলোক প্রভু যীশুর ওপর বিশ্বাস করে তাঁর অনুগামী হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর প্রভুর হাত তাদের ওপরে ছিল, এবং অনেক লোক বিশ্বাস করে প্রভুর কাছে ফিরল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রভুর হস্ত তাহাদের সহবর্তী ছিল, এবং বহুসংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের শক্তি তাদের উপর ছিল বলে অনেক লোক প্রভুর উপর বিশ্বাস করে তাঁর দিকে ফিরল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র শক্তি তাদের উপর ছিল বলে অনেক লোক প্রভুর উপর ঈমান এনে তাঁর দিকে ফিরল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু তাঁদের শক্তি জুগিয়েছিলেন বলেই বহু সংখ্যক লোক প্রভুকে বিশ্বাসে গ্রহণ করে তাঁর অনুগামী হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর পরাক্রম তাঁদের সাথে ছিল, ফলে বহুলোক প্রভু যীশুর ওপর বিশ্বাস করে তাঁর অনুগামী হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রভুর হাত তাদের ওপরে ছিল এবং অনেক লোক বিশ্বাস করে প্রভুর কাছে ফিরল।