Acts 11:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাদের বিষয় জেরুশালেমের মণ্ডলীর কর্ণগোচর হল; তাতে এঁরা এণ্টিয়ক পর্যন্ত বার্নাবাসকে প্রেরণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এ বিষয়ের সংবাদ জেরুশালেমে স্থিত মণ্ডলীর কানে পৌঁছাল। তাঁরা বার্ণবাকে আন্তিয়খে পাঠিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহাদের বিষয় যিরূশালেমস্থ মণ্ডলীর কর্ণগোচর হইল; তাহাতে ইহাঁরা আন্তিয়খিয়া পর্য্যন্ত বার্ণবাকে প্রেরণ করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
জেরুশালেমের বিশ্বাসী মণ্ডলী যখন সেই সংবাদ শুনলেন, তাঁরা বার্ণাবাকে আন্তিয়খিয়ায় পাঠালেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তাদের ব্যাপারে যিরুশালেমের মন্ডলীর লোকেরা জানতে পারল; এজন্য এরা আন্তিয়খিয়া পর্যন্ত বার্ণবাকে পাঠালেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহাদের বিষয় যিরূশালেমস্থ মণ্ডলীর কর্ণগোচর হইল; তাহাতে ইঁহারা আন্তিয়খিয়া পর্যন্ত বার্ণবাকে প্রেরণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই খবর যিরূশালেমের মণ্ডলীর লোকদের কানে গেলে পর তারা বার্ণবাকে আন্তিয়খিয়াতে পাঠিয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই খবর জেরুজালেমের জামাতের লোকদের কানে গেলে পর তারা বার্নাবাসকে এণ্টিয়ক শহরে পাঠিয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমের মণ্ডলীতে এই সংবাদ পৌঁছালে তাঁরা বারনাবাসকে পাঠিয়ে দিলেন এণ্টিয়কে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমের বিশ্বাসী মণ্ডলী যখন সেই সংবাদ শুনলেন, তাঁরা বার্ণাবাকে আন্তিয়খিয়ায় পাঠালেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাদের বিষয়ে যিরুশালেমের মণ্ডলীর লোকেরা জানতে পারল; এজন্য এরা আন্তিয়খিয়া পর্যন্ত বার্ণবাকে পাঠালেন।