Acts 11:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁরা সমপূর্ণ এক বছর কাল মণ্ডলীতে একত্র হয়ে অনেক লোককে উপদেশ দিলেন; আর প্রথমে এণ্টিয়কেই সাহাবীরা ‘ঈসায়ী’ নামে আখ্যাত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর সন্ধান পেয়ে তিনি তাঁকে আন্তিয়খে নিয়ে এলেন। আর তাঁরা সম্পূর্ণ এক বছর মণ্ডলীর সঙ্গে মিলিত হলেন এবং অনেক লোককে শিক্ষা দিলেন। আর আন্তিয়খেই শিষ্যেরা সর্বপ্রথম খ্রীষ্টিয়ান নামে আখ্যাত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহারা সম্পূর্ণ এক বৎসর কাল মণ্ডলীতে একত্র হইতেন, এবং অনেক লোককে উপদেশ দিতেন; আর প্রথমে আন্তিয়খিয়াতেই শিষ্যেরা ‘খ্রীষ্টীয়ান’ নামে আখ্যাত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেখানে শৌলের দেখা পেয়ে তিনি তাঁকে আন্তিয়খিয়াতে নিয়ে এলেন৷ তাঁরা সম্পূর্ণ এক বছর বিশ্বাসী সমাবেশে থেকে বহু লোককে শিক্ষা দিলেন৷ আন্তিয়খিয়াতেই অনুগামীরা প্রথম ‘খ্রীষ্টীয়ান’ নামে অভিহিত হলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তারা সম্পূর্ণ এক বছর পর্যন্ত মন্ডলীতে মিলিত হতেন, এবং অনেক লোককে শিক্ষা দিতেন; আর প্রথমে আন্তিয়খিয়াতেই শিষ্যেরা 'খ্রিস্টান' নামে পরিচিত হল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহারা সম্পূর্ণ এক বৎসর কাল মণ্ডলীতে একত্র হইতেন, এবং অনেক লোককে উপদেশ দিলেন; আর প্রথমে আন্তিয়খিয়াতেই শিষ্যেরা ‘খ্রীষ্টীয়ান’ নামে আখ্যাত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তাঁকে খুঁজে পেয়ে আন্তিয়খিয়াতে আনলেন। বার্ণবা আর শৌল এক বছর পর্যন্ত মণ্ডলীর লোকদের সংগে মিলিত হয়ে অনেক লোককে শিক্ষা দিলেন। আন্তিয়খিয়াতেই খ্রীষ্টের শিষ্যদের খ্রীষ্টিয়ান নামে প্রথম ডাকা হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তাঁকে খুঁজে পেয়ে এণ্টিয়কে আনলেন। বার্নাবাস আর শৌল এক বছর পর্যন্ত জামাতের লোকদের সংগে মিলিত হয়ে অনেক লোককে শিক্ষা দিলেন। এণ্টিয়কেই মসীহের উম্মতদের ঈসায়ী নামে প্রথম ডাকা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁকে খুঁজে পাওয়ার পর তিনি তাঁকে নিয়ে গেলেন এণ্টিয়কে। পুরো একটি বছর তাঁরা দুজনে সেখানকার মণ্ডলীর লোকদের সঙ্গে বাস করে বহু লোককে শিক্ষাদান করলেন। এই এণ্টিয়কেই শিষ্যেরা প্রথম খ্রীষ্টান নামে আখ্যাত হয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে শৌলের দেখা পেয়ে তিনি তাঁকে আন্তিয়খিয়াতে নিয়ে এলেন৷ তাঁরা সম্পূর্ণ এক বছর বিশ্বাসী সমাবেশে থেকে বহু লোককে শিক্ষা দিলেন৷ আন্তিয়খিয়াতেই অনুগামীরা প্রথম “খ্রীষ্টীয়ান” নামে অভিহিত হলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি যখন তাঁকে পেলেন, তিনি তাঁকে আন্তিয়খিয়াতে আনলেন। আর তারা সম্পূর্ণ এক বছর পর্যন্ত মণ্ডলীতে মিলিত হতেন এবং অনেক লোককে শিক্ষা দিতেন; আর প্রথমে আন্তিয়খিয়াতেই শিষ্যেরা খ্রিষ্টান নামে পরিচিত হল।