Acts 11:28 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁদের মধ্যে আগাব নামে এক ব্যক্তি উঠে পাক-রূহের আবেশে জানালেন যে, সারা দুনিয়াতে মহাদুর্ভিক্ষ হবে; তা ক্লৌদিয়ের রাজত্বের সময়ে ঘটলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁদের মধ্যে আগাব নামে একজন উঠে দাঁড়ালেন এবং (পবিত্র) আত্মার মাধ্যমে ভবিষ্যদ্বাণী করলেন যে, সমগ্র রোমীয় সাম্রাজ্য দারুণভাবে দুর্ভিক্ষকবলিত হবে। (এই ঘটনা ঘটেছিল ক্লডিয়াসের রাজত্বকালে।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহাদের মধ্যে আগাব নামে এক ব্যক্তি উঠিয়া আত্মার আবেশে জানাইলেন যে, সমুদয় পৃথিবীতে মহাদুর্ভিক্ষ হইবে; তাহা ক্লৌদিয়ের অধিকার সময়ে ঘটিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁদের মধ্যে আগাব নামে এক ভাববাদী উঠে দাঁড়িয়ে পবিত্র আত্মার প্রেরণায় ভাববাণী করলেন য়ে, ‘সারা জগতে এক মহা দুর্ভিক্ষ আসছে৷ লোকদের খাদ্য়ের অভাব হবে৷’ সম্রাট ক্লৌদিয়ের সময় এই দুর্ভিক্ষ হয়েছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাদের মধ্যে আগাব নামে একজন উঠে আত্মার দ্বারা জানালেন যে, সমস্থ পৃথিবীতে মহাদুর্ভিক্ষ হবে; সেটা ক্লৌদিয়ের শাসনকালে ঘটল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহাদের মধ্যে আগাব নামে এক ব্যক্তি উঠিয়া আত্মার আবেশে জানাইলেন যে, সমুদয় পৃথিবীতে মহাদুর্ভিক্ষ হইবে; তাহা ক্লৌদিয়ের অধিকার সময়ে ঘটিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের মধ্যে আগাব নামে একজন উঠে দাঁড়িয়ে পবিত্র আত্মার পরিচালনায় বললেন যে, সারা রোম সাম্রাজ্যে এক ভীষণ দুর্ভিক্ষ হবে। (সম্রাট ক্লৌদিয়ের রাজত্বের সময়ে সেই কথা পূর্ণ হয়েছিল।)
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের মধ্যে আগাব নামে একজন উঠে দাঁড়িয়ে পাক-রূহের পরিচালনায় বললেন যে, সারা রোম সাম্রাজ্যে এক ভীষণ দুর্ভিক্ষ হবে। (সম্রাট ক্লাডিয়াসের রাজত্বের সময়ে সেই কথা পূর্ণ হয়েছিল।)
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের মধ্যে আগাবাস নামে একজন পবিত্র আত্মার প্রভাবে উঠে দাঁড়িয়এ ভবিষ্যদ্বাণী করে বললেন যে সারা পৃথিবীতে দারুণ দুর্ভিক্ষ হবে। (ক্লডিয়াসের রাজত্বকালে এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছিল।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁদের মধ্যে আগাব নামে এক ভাববাদী উঠে দাঁড়িয়ে পবিত্র আত্মার প্রেরণায় ভাববাণী করলেন, “সারা জগতে এক মহা দুর্ভিক্ষ আসছে৷ লোকদের খাদ্যের অভাব হবে৷” (সম্রাট ক্লৌদিয়ের সময় এই দুর্ভিক্ষ হয়েছিল৷)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মধ্যে আগাব নামে একজন উঠে আত্মার দ্বারা জানালেন যে, সমস্ত পৃথিবীতে এক মহাদূর্ভিক্ষ হবে; সেটা ক্লৌদিয়ের শাসনকালে ঘটল।