Acts 11:29 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সাহাবীরা প্রতি জন স্ব স্ব সঙ্গতি অনুসারে এহুদিয়া-নিবাসী ভাইদের পরিচর্যার জন্য তাঁদের কাছে সাহায্য পাঠাতে স্থির করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিষ্যেরা, তাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী, যিহূদিয়া প্রদেশে বসবাসকারী ভাইবোনদের কাছে সাহায্য পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে শিষ্যেরা প্রতিজন স্ব স্ব সঙ্গতি অনুসারে যিহূদিয়া-নিবাসী ভ্রাতৃগণের পরিচর্য্যার জন্য তাঁহাদের কাছে সাহায্য পাঠাইতে স্থির করিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রত্যেক শিষ্য তাঁদের নিজ-নিজ সার্ময়্থ অনুসারে যিহূদার বিশ্বাসী ভাইয়েদের সাহায্য পাঠাবার জন্য মনস্থির করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাতে শিষ্যেরা, প্রতেকে নিজ নিজ সামর্থ্য অনুসারে, যিহুদিয়ার ভাইদের সেবার জন্য সাহায্য পাঠাতে স্থির করলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে শিষ্যেরা প্রতি জন স্ব স্ব সঙ্গতি অনুসারে যিহূদিয়া-নিবাসী ভ্রাতৃগণের পরিচর্যার জন্য তাঁহাদের কাছে সাহায্য পাঠাইতে স্থির করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন শিষ্যেরা ঠিক করল, যিহূদিয়া প্রদেশের বিশ্বাসী ভাইদের সাহায্যের জন্য তারা প্রত্যেকে নিজের নিজের সাধ্য অনুসারে টাকা পাঠাবে। তারা তা করেছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন উম্মতেরা ঠিক করল, এহুদিয়া প্রদেশের ঈমানদার ভাইদের সাহায্যের জন্য তারা প্রত্যেকে নিজের নিজের সাধ্য অনুসারে টাকা পাঠাবে। তারা তা করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রেরিত শিষ্যেরা তখন স্থির করলেন, তাঁরা প্রত্যেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী যিহুদীয়ার খ্রীষ্টান ভাইদের কাছে সাহায্য পাঠাবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেক শিষ্য তাঁদের নিজ-নিজ সামর্থ্য অনুসারে যিহূদার বিশ্বাসী ভাইদের সাহায্য পাঠাবার জন্য মনস্থির করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে শিষ্যেরা, প্রত্যেকে নিজ নিজ সামর্থ্য অনুসারে, যিহুদিয়ার ভাইদের সেবার জন্য সাহায্য পাঠাতে স্থির করলেন;