Acts 11:30 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা সেই মত কাজ করলেন এবং বার্নাবাসের ও শৌলের হাত দিয়ে প্রাচীনদের কাছে অর্থ পাঠিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই অনুযায়ী তাঁরা বার্ণবা ও শৌলের মারফত তাদের দান প্রাচীনদের কাছে পাঠিয়ে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং সেই মত কার্য্যও করিলেন, বার্ণবার ও শৌলের হস্ত দ্বারা প্রাচীনবর্গের নিকটে অর্থ পাঠাইয়া দিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই তাঁরা বার্ণবা ও শৌলের মাধ্যমে তাঁদের সংগৃহীত অর্থ পাঠিয়ে এই কাজ করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং সেই মত কাজও করলেন, বার্ণবা ও শৌলের হাত দিয়ে প্রাচীনদের কাছে টাকা পাঠিয়ে দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং সেই মত কার্য করিলেন, বার্ণবার ও শৌলের হস্ত দ্বারা প্রাচীনবর্গের নিকটে অর্থ পাঠাইয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বার্ণবা ও শৌলের হাতে যিহূদিয়ার মণ্ডলীগুলোর বৃদ্ধ নেতাদের কাছে সেই সাহায্য পাঠিয়ে দিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বার্নাবাস ও শৌলের হাতে এহুদিয়ার জামাতগুলোর বৃদ্ধ নেতাদের কাছে সেই সাহায্য পাঠিয়ে দিয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা শৌল ও বারনাবাসের মারফৎ সমাজের প্রবীণদের হাতে সাহায্য পৌঁছে দিয়ে এ কাজ সম্পন্ন করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তাঁরা বার্ণবা ও শৌলের মাধ্যমে তাঁদের সংগৃহীত অর্থ পাঠিয়ে এই কাজ করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সেই মত কাজও করলেন, বার্ণবা ও শৌলের হাত দিয়ে প্রাচীনদের কাছে টাকা পাঠিয়ে দিলেন।