Acts 11:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বললেন, ‘আমি যাফো নগরে মুনাজাত করছিলাম, এমন সময়ে তন্দ্রার মত অবস্থায় একটি দর্শন পেলাম, দেখলাম, একখানা বড় চাদরের মত কোন পাত্র নেমে আসছে, তা চার কোণে ধরে আসমান থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং তা আমার কাছ পর্যন্ত আসলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি জোপ্পা নগরে প্রার্থনা করছিলাম। তখন ভাবাবিষ্ট হয়ে আমি এক দর্শন লাভ করলাম। আমি দেখলাম বিশাল চাদরের মতো একটি বস্তুর চার প্রান্ত ধরে আকাশ থেকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। আমি যেখানে ছিলাম, সেটা আমার কাছে সেখানে নেমে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
‘আমি যাফো নগরে প্রার্থনা করিতে ছিলাম, এমন সময়ে অভিভূত হইয়া এক দর্শন পাইলাম, দেখিলাম, একখানা বড় চাদরের মত কোন পাত্র নামিয়া আসিতেছে, তাহা চারি কোণে ধরিয়া আকাশ হইতে নামাইয়া দেওয়া হইতেছে, এবং তাহা আমার নিকট পর্য্যন্ত আসিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘আমি যাফো শহরে প্রার্থনা করছিলাম, সেই সময় ভাবাবিষ্ট অবস্থায় এক দর্শন পেলাম৷ আমি দেখলাম, একটা বড় চাদরের মত কিছু, তার চারটি খুঁট ধরে আকাশ থেকে নামিয়ে দেওয়া হয়েছে৷ তা আমার কাছে এলে
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বললেন, 'আমি যাফো নগরে প্রার্থনা করছিলাম, এমন সময় অভিভূত অবস্থায় এক দর্শন পেলাম, দেখলাম, একটি বড় চাদরের মত কোনও পাত্র নেমে আসছে, যার চারকোণ ধরে আকাশ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা আমার কাছে এলো।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কহিলেন, ‘আমি যাফো নগরে প্রার্থনা করিতেছিলাম, এমন সময়ে অভিভূত হইয়া এক দর্শন পাইলাম, দেখিলাম, একখানি বড় চাদরের মত কোন পাত্র নামিয়া আসিতেছে, তাহা চারি কোণে ধরিয়া আকাশ হইতে নামাইয়া দেওয়া হইতেছে, এবং তাহা আমার নিকট পর্যন্ত আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি যাফো শহরে প্রার্থনা করছিলাম, এমন সময় তন্দ্রার মত অবস্থায় পড়ে একটা দর্শন পেলাম। আমি দেখলাম বড় চাদরের মত কি একটা জিনিস চার কোণা ধরে আকাশ থেকে আমার কাছে নামিয়ে দেওয়া হচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি জাফা শহরে মুনাজাত করছিলাম, এমন সময় তন্দ্রার মত অবস্থায় পড়ে একটা দর্শন পেলাম। আমি দেখলাম বড় চাদরের মত কি একটা জিনিস চার কোণা ধরে আসমান থেকে আমার কাছে নামিয়ে দেওয়া হচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোপ্পা শহরের আমি প্রার্থনা করছিলাম। সেই সময় আত্মার আবেশে এক দিব্যদর্শন লাভ করলাম। দেখলাম, বিরাট একটা চাদর নেমে আসছে, সেটির চার কোণ ধরে আকাশ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। সেই জিনিসটা নেমে এল আমার কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি যাফো শহরে প্রার্থনা করছিলাম, সেই সময় ভাবাবিষ্ট অবস্থায় এক দর্শন পেলাম৷ আমি দেখলাম, একটা বড় চাদরের মত কিছু, তার চারটি খুঁট ধরে আকাশ থেকে নামিয়ে দেওয়া হয়েছে৷ তা আমার কাছে এলে
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বললেন, “আমি যাফো নগরে প্রার্থনা করছিলাম, এমন দিন অভিভূত অবস্থায় এক দর্শন পেলাম, দেখলাম, একটি বড় চাদরের মত কোনও পাত্র নেমে আসছে, যার চারকোণ ধরে আকাশ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা আমার কাছে এলো।”