Acts 11:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি বললাম, প্রভু, এমন না হোক; কেননা নাপাক বা অপবিত্র কোন দ্রব্য কখনও আমার মুখের ভিতরে প্রবেশ করে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি উত্তর দিলাম, ‘কিছুতেই নয়, প্রভু! কখনও কোনো অশুদ্ধ বা অশুচি কিছু আমার মুখে প্রবেশ করেনি।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি কহিলাম, প্রভু, এমন না হউক; কেননা অপবিত্র বা অশুচি কোন দ্রব্য কখনও আমার মুখের ভিতর প্রবেশ করে নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আমি বললাম, ‘না, প্রভু এ হতে পারে না! কারণ অপবিত্র অশুদ্ধ কোন কিছু কখনও আমি খাই না!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমি বললাম, প্রভু, এমন না হোক; কেননা অপবিত্র কিংবা অশুচি কোনও জিনিসই আমার মুখের ভেতরে যায়নি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি কহিলাম, প্রভু, এমন না হউক; কেননা অপবিত্র বা অশুচি কোন দ্রব্য কখনও আমার মুখের ভিতরে প্রবেশ করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি বললাম, ‘না, না, প্রভু, কিছুতেই না। অপবিত্র বা অশুচি কোন কিছু কখনও আমি মুখে দিই নি।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি বললাম, ‘না, না, প্রভু, কিছুতেই না। অপবিত্র বা নাপাক কোন কিছু কখনও আমি মুখে দিই নি।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আমি বললাম, ‘তা হয় না প্রভু। কোনদিন কোন অশুচি জিনিস আমি খাইনি।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কিন্তু আমি বললাম, ‘না, প্রভু এ হতে পারে না! কারণ অপবিত্র অশুদ্ধ কোন কিছু কখনও আমি খাই না!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমি বললাম, প্রভু, এমন না হোক; কারণ অপবিত্র কিংবা অশুচি কোনও জিনিসই আমি খাইনি।