Acts 12:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি বাইরের দরজায় আঘাত করলে রোদা নাম্নী এক জন বাঁদী শুনতে আসলো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতর বাইরের দরজায় করাঘাত করলে রোদা নামে এক দাসী সাড়া দিতে দরজার কাছে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি বাহিরের দ্বারে আঘাত করিলে রোদা নাম্নী একটী দাসী শুনিতে আসিল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পিতর এসে বাইরের দরজায় ঘা দিলে রোদা নামে একজন চাকরানী এসে দরজায় কে তা জিজ্ঞেস করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি বাইরের দরজায় ধাক্কা মারলে রোদা নামের এক জন দাসী শুনতে এলো;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি বাহিরের দ্বারে আঘাত করিলে রোদা নাম্নী একজন দাসী শুনিতে আসিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পিতর বাইরের দরজায় ঘা দিলে পর রোদা নামে একজন চাকরাণী মেয়ে দরজা খুলতে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতর বাইরের দরজায় আঘাত করলে পর রোদা নামে একজন চাকরাণী মেয়ে দরজা খুলতে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে গিয়ে তিনি যখন সদর দরজায় ঘা দিলেন তখন রোদা নামে বাড়ির একজন দাসী এল দরজা খুলতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতর এসে বাইরের দরজায় ঘা দিলে রোদা নামে একজন চাকরানী এসে দরজায় কে তা জিজ্ঞেস করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি বাইরের দরজায় ধাক্কা মারলে রোদা নামের একজন দাসী শুনতে পেলো;