Acts 12:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং পিতরের স্বর চিনতে পেরে আনন্দ বশতঃ দরজা না খুলেই ভিতরে দৌড়ে গিয়ে সংবাদ দিল, পিতর দরজার সম্মুখে দাঁড়িয়ে আছেন। তারা তাঁকে বললো, তুমি পাগল; কিন্তু সে দৃঢ়ভাবে বলতে লাগল, না, তা-ই বটে!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে যখন পিতরের কণ্ঠস্বর চিনতে পারল, আনন্দের আতিশয্যে দরজা না খুলেই দৌড়ে ফিরে গেল ও চিৎকার করে বলে উঠল, “পিতর দরজার সামনে দাঁড়িয়ে আছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং পিতরের স্বর চিনিয়া আনন্দ বশতঃ দ্বার খুলিল না, কিন্তু ভিতরে দৌড়িয়া গিয়া সংবাদ দিল, পিতর দ্বারের সম্মুখে দাঁড়াইয়া আছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পিতরের কন্ঠস্বর চিনতে পেরে তার এত আনন্দ হল য়ে সে দরজা খুলতে ভুলে গেল, আর দৌড়ে ভেতরে গিয়ে এই খবর জানাল৷ সে বলল, ‘পিতর দরজার বাইরে দাঁড়িয়ে আছেন!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং পিতরের গলার আওয়াজ শুনতে পেয়ে আনন্দে দরজা খুললো না, কিন্তু ভেতরে গিয়ে সংবাদ দিল, পিতর দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আর তারা তাকে বললো, তুমি পাগল, কিন্তু সে মনের জোরে বলতে লাগলো, না, এটাই ঠিক ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং পিতরের স্বর চিনিয়া আনন্দ বশতঃ দ্বার খুলিল না, কিন্তু ভিতরে দৌড়াইয়া গিয়া সংবাদ দিল, পিতর দ্বারের সম্মুখে দাঁড়াইয়া আছেন। তাহারা তাঁহাকে কহিল, তুমি পাগল; কিন্তু সে দৃঢ়রূপে বলিতে লাগিল, না, তাহাই বটে!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পিতরের গলার স্বর চিনতে পেরে সে এত আনন্দিত হল যে, দরজা না খুলেই দৌড়ে ভিতরের ঘরে গিয়ে সংবাদ দিল, “পিতর দরজার কাছে দাঁড়িয়ে আছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতরের গলার আওয়াজ চিনতে পেরে সে এত আনন্দিত হল যে, দরজা না খুলেই দৌড়ে ভিতরের ঘরে গিয়ে সংবাদ দিল, “পিতর দরজার কাছে দাঁড়িয়ে আছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতরের গলার স্বর চিনতে পেরে আনন্দের আতিশয্যে দরজা না খুলেই সে দৌড়ে বাড়ির ভিতরে গিয়ে খবর দিল যে পিতর দুয়ারে দাঁড়িয়ে রয়েছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতরের কন্ঠস্বর চিনতে পেরে তার এত আনন্দ হল যে সে দরজা খুলতে ভুলে গেল, আর দৌড়ে ভেতরে গিয়ে এই খবর জানাল৷ সে বলল, “পিতর দরজার বাইরে দাঁড়িয়ে আছেন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং পিতরের গলার আওয়াজ শুনতে পেয়ে আনন্দে দরজা খুললো না, কিন্তু ভেতরে গিয়ে সংবাদ দিল, পিতর দরজার সামনে দাঁড়িয়ে আছেন।