Acts 12:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি টায়ার ও সীডনের লোকদের উপরে বড়ই রাগান্বিত হয়েছিলেন, কিন্তু তারা একমত হয়ে তাঁর কাছে আসলো এবং বাদশাহ্‌র শয়নাগারের নেতা ব্লাস্তকে সপক্ষ করে সন্ধি যাচ্ঞা করলো, কারণ বাদশাহ্‌র দেশ থেকে তাদের দেশে খাদ্য সামগ্রী আসত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
টায়ার ও সীদোনের জনগণের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। তারা এসময় জোটবদ্ধ হয়ে তাঁর কাছে এল যেন তিনি তাদের কথা শোনেন। রাজার শয়নাগারের একজন দাস ব্লাস্ত-এর সমর্থন আদায় করে তারা সন্ধির প্রস্তাব করল, কারণ তাদের খাদ্যসামগ্রী সরবরাহের জন্য তারা রাজার দেশের উপরে নির্ভর করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি সোরীয় ও সীদোনীয়দের উপরে বড়ই কুপিত হইয়াছিলেন, কিন্তু তাহারা একমত হইয়া তাঁহার কাছে আসিল, এবং রাজার শয়নাগারের অধ্যক্ষ ব্লাস্তকে সপক্ষ করিয়া সন্ধি যাচ্ঞা করিল, কারণ রাজার দেশ হইতে তাহাদের দেশে খাদ্য সামগ্রী আসিত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
হেরোদ সোরীয় ও সীদোনীয়ের লোকদের ওপর খুবই ক্রুদ্ধ ছিলেন৷ তারা দল বেঁধে হেরোদের সঙ্গে দেখা করতে এল৷ রাজার একান্ত সচিব ব্লান্তকে নিজেদের দলে টেনে তারা হেরোদকে শাস্তির জন্য অনুরোধ করল, কারণ তাদের দেশ রাজার দেশের ওপর খাদ্য়ের জন্য নির্ভরশীল ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তিনি সোরীয় ও সীদোনীয়দের উপরে খুবই রেগে ছিলেন, কিন্তু তারা একমত হয়ে তার কাছে আসল, এবং রাজার ঘুমানোর ঘরের প্রধান ভারপ্রাপ্ত ব্লাস্তকে নিজের পক্ষে টেনে মিলন করার অনুরোধ করলেন, কারণ রাজার দেশ থেকে তাদের দেশে খাবার সামগ্রী আসত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি সোরীয় ও সীদোনীয়দের উপরে বড়ই কুপিত হইয়াছিলেন, কিন্তু তাহারা একমত হইয়া তাঁহার কাছে আসিল, এবং রাজার শয়নাগারের অধ্যক্ষ ব্লাস্তকে সপক্ষ করিয়া সন্ধি যাচ্ঞা করিল, কারণ রাজার দেশ হইতে তাহাদের দেশে খাদ্য সামগ্রী আসিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় হেরোদ সোর ও সীদোন শহরের লোকদের উপর রেগে আগুন হলেন। তখন সেখানকার লোকেরা একসংগে মিলে হেরোদের সংগে দেখা করতে গেল। ব্লাস্ত নামে রাজার শোবার ঘরের বিশ্বস্ত কর্মচারীকে নিজেদের পক্ষে এনে তারা রাজার সংগে একটা মীমাংসা করতে চাইল, কারণ রাজা হেরোদের দেশ থেকেই তাদের দেশে খাবার আসত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় হেরোদ টায়ার ও সিডন শহরের লোকদের উপর রেগে আগুন হলেন। তখন সেখানকার লোকেরা একসংগে মিলে হেরোদের সংগে দেখা করতে গেল। ব্লাস- নামে বাদশাহ্‌র শোবার ঘরের বিশ্বস্ত কর্মচারীকে নিজেদের পক্ষে এনে তারা বাদশাহ্‌র সংগে একটা মীমাংসা করতে চাইল, কারণ বাদশাহ্‌ হেরোদের দেশ থেকেই তাদের দেশে খাবার আসত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
টায়ার ও সীদোনবাসীর উপর কিছুদিন ধরেই হেরোদ খুব ক্রুদ্ধ হয়েছিলেন। তাই তারা সকলে যুক্তি করে দল বেঁধে গেল হেরোদের দরবারে। প্রথমে গিয়েই তারা রাজপ্রাসাদের অধ্যক্ষ ব্লাস্‌টাসকে নিজেদের পক্ষে আনল। তারপর গেল রাজার কাছে সন্ধি প্রার্থনা করতে। কারণ তাদের দেশের সমস্ত খাদ্যপণ্য হেরোদের রাজ্য থেকে আমদানী করা হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হেরোদ সোরীয় ও সীদোনীয়ের লোকদের ওপর খুবই ক্রুদ্ধ ছিলেন৷ তারা দল বেঁধে হেরোদের সঙ্গে দেখা করতে এল৷ রাজার একান্ত সচিব ব্লাস্তকে নিজেদের দলে টেনে তারা হেরোদকে শাস্তির জন্য অনুরোধ করল, কারণ তাদের দেশ রাজার দেশের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি সোরীয় ও সীদোনীয়দের উপরে খুবই রেগে ছিলেন, কিন্তু তারা একমত হয়ে তার কাছে আসল এবং রাজার ঘুমানোর ঘরের প্রধান ভারপ্রাপ্ত ব্লাস্তকে বুঝিয়ে নিজের পক্ষে টেনে মিলন করার অনুরোধ করলেন। তখন তারা শান্তি চাইল, কারণ রাজার দেশ থেকে তাদের দেশে খাবার সামগ্রী আসত।