Acts 12:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এক নির্ধারিত দিনে হেরোদ রাজপোশাক পরে সিংহাসনে বসে তাদের কাছে বক্তৃতা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে, এক নির্ধারিত দিনে হেরোদ, তাঁর রাজকীয় পোশাক পরে তাঁর সিংহাসনে বসলেন। তিনি প্রকাশ্যে জনগণের উদ্দেশে এক ভাষণ দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন এক নিরূপিত দিবসে হেরোদ রাজবস্ত্র পরিধানপূর্ব্বক সিংহাসনে বসিয়া তাহাদের কাছে বক্তৃতা করেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এক নিরূপিত দিনে, হেরোদ রাজকীয় পোশাক পরে সিংহাসনে এসে বসলেন এবং লোকদের কাছে ভাষণ দিতে লাগলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন এক নির্দিষ্ট দিনে হেরোদ রাজার পোশাক পরে সিংহাসনে বসে তাদের কাছে ভাষণ দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন এক নিরূপিত দিবসে হেরোদ রাজবস্ত্র পরিধানপূর্বক সিংহাসনে বসিয়া তাহাদের কাছে বক্তৃতা করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন হেরোদ একটা দিন ঠিক করলেন। তিনি সেই দিন রাজপোশাক পরে সিংহাসনে বসে সেই লোকদের কাছে কথা বলতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন হেরোদ একটা দিন ঠিক করলেন। তিনি সেই দিন রাজপোশাক পরে সিংহাসনে বসে সেই লোকদের কাছে কথা বলতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নির্দিষ্ট দিনে হেরোদ রাজকীয় পোষাকে সজ্জিত হয়ে সিংহাসনে গিয়ে বসলেন এবং তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে শুরু করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক নিরূপিত দিনে, হেরোদ রাজকীয় পোশাক পরে সিংহাসনে এসে বসলেন এবং লোকদের কাছে ভাষণ দিতে লাগলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন এক নির্দিষ্ট দিনের হেরোদ রাজার পোশাক পরে বিচারাসনে বসে তাদের কাছে ভাষণ দেন।