Acts 12:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রভুর এক ফেরেশতা তখনই তাঁকে আঘাত করলেন, কেননা তিনি আল্লাহ্‌কে গৌরবান্বিত করলেন না; আর তিনি ক্রিমির উৎপাতে মারা গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হেরোদ ঈশ্বরকে গৌরব প্রদান না করায়, সেই মুহূর্তেই, প্রভুর এক দূত তাঁকে আঘাত করলেন, ফলে তাঁর সর্বাঙ্গ পোকায় ছেয়ে গেল। পোকায় তাঁকে খেয়ে ফেলল ও তাঁর মৃত্যু হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রভুর এক দূত তখনই তাঁহাকে আঘাত করিলেন, কেননা তিনি ঈশ্বরকে গৌরব প্রদান করিলেন না; আর তিনি কীটভক্ষিত হইয়া প্রাণত্যাগ করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
হেরোদ এই প্রশংসা কুড়ালেন, ঈশ্বরকে তাঁর প্রাপ্য় গৌরব দিলেন না৷ হঠাত্ প্রভুর এক দূত এসে হেরোদকে আঘাত করলে তিনি অসুস্থ হলেন৷ তাঁর শরীর কীটে খেয়ে ফেলল, ফলে তিনি মারা গেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর প্রভুর এক দূত সেই মুহুর্তে তাকে আঘাত করলেন, কেননা তিনি ঈশ্বরকে গৌরব দিলেন না; আর তার দেহ পোকা-মাকড় খেয়ে ফেলাতে মৃত্যু হল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রভুর এক দূত তখনই তাঁহাকে আঘাত করিলেন, কেননা তিনি ঈশ্বরকে গৌরব প্রদান করিলেন না; আর তিনি কীটভক্ষিত হইয়া প্রাণত্যাগ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হেরোদ ঈশ্বরের গৌরব করেন নি বলে তখনই প্রভুর একজন দূত তাঁকে আঘাত করলেন, আর ক্রিমির উৎপাতে তিনি মারা গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হেরোদ আল্লাহ্‌র গৌরব করেন নি বলে তখনই মাবুদের একজন ফেরেশতা তাঁকে আঘাত করলেন, আর ক্রিমির উৎপাতে তিনি মারা গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর সেই মুহূর্তে প্রভুর এক দূত হেরোদের উপর আঘাত হানলেন কারণ হেরোদ ঈশ্বরের প্রাপ্য গৌরব আত্মসাৎ করেছিলেন। এর ফলে তাঁর সর্বাঙ্গ পোকায় ছেয়ে গেল। কীটদষ্ট হয়ে তিনি মারা গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হেরোদ এই প্রশংসা কুড়ালেন৷ ঈশ্বরকে তাঁর প্রাপ্য গৌরব দিলেন না৷ হঠাৎ‌ প্রভুর এক দূত এসে হেরোদকে আঘাত করলে তিনি অসুস্থ হলেন৷ তাঁর শরীর কীটে খেয়ে ফেলল, ফলে তিনি মারা গেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর প্রভুর এক দূত সেই মুহূর্তে তাকে আঘাত করলেন, কারণ তিনি ঈশ্বরকে গৌরব দিলেন না; আর তার দেহ পোকা-মাকড় খেয়ে ফেলাতে মৃত্যু হল।