Acts 12:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আল্লাহ্‌র কালাম বৃদ্ধি পেতে ও ছড়িয়ে পড়তে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ঈশ্বরের বাক্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে ও প্রসার লাভ করতে লাগল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ঈশ্বরের বাক্য বৃদ্ধি পাইতে ও ব্যাপ্ত হইতে থাকিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এদিকে ঈশ্বরের বার্তা চারদিকে ছড়িয়ে পড়ল আর বহু লোক তাতে বিশ্বাস করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু ঈশ্বরের বাক্য চারিদিকে ছড়িয়ে পড়ল ও অনেক লোক বিশ্বাস করতে থাকল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ঈশ্বরের বাক্য বৃদ্ধি পাইতে ও ব্যাপ্ত হইতে থাকিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ঈশ্বরের বাক্য ছড়িয়ে পড়তে থাকল এবং অনেক লোক তাতে বিশ্বাস করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আল্লাহ্‌র কালাম ছড়িয়ে পড়তে থাকল এবং অনেক লোক তার উপর ঈমান আনতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ঈশ্বরের বাণী উত্তরোত্তর প্রসারলাভ করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এদিকে ঈশ্বরের বার্তা চারদিকে ছড়িয়ে পড়ল আর বহু লোক তাতে বিশ্বাস করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ঈশ্বরের বাক্য বৃদ্ধি পেল এবং চারিদিকে ছড়িয়ে পড়ল।