Acts 12:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বার্নাবাস ও শৌল তাদের পরিচর্যা কাজ সম্পন্ন করার পর জেরুশালেম থেকে ফিরে গেলেন; ইউহোন্না যাঁকে মার্কও বলে, তাঁকে সঙ্গে নিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন বার্ণবা ও শৌল তাঁদের পরিচর্যা কাজ শেষ করলেন, তাঁরা জেরুশালেম থেকে ফিরে এলেন। সঙ্গে তাঁরা যোহনকে নিয়ে এলেন যাকে মার্ক বলেও ডাকা হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বার্ণবা ও শৌল আপনাদের পরিচর্য্যা-কার্য্য সম্পন্ন করিবার পর যিরূশালেম হইতে প্রত্যাগমন করিলেন; যোহন যাঁহাকে মার্কও বলে, তাঁহাকে সঙ্গে লইলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বার্ণবা ও শৌল জেরুশালেমে তাঁদের কাজ সেরে আন্তিয়খিয়ায় ফিরে গেলেন৷ তাঁরা য়োহন, যাকে মার্ক বলে, তাঁকে সঙ্গে নিয়ে গেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর বার্ণবা ও শৌল আপনাদের সেবার কাজ শেষ করার পরে যিরুশালেম থেকে চলে গেলেন; যোহন, যাঁকে মার্কও বলে, তাঁকে সঙ্গে নিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বার্ণবা ও শৌল আপনাদের পরিচর্যা-কার্য সমপন্ন করিবার পর যিরূশালেম হইতে প্রত্যাগমন করিলেন; যোহন যাঁহাকে মার্কও বলে, তাঁহাকে সঙ্গে লইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদিকে বার্ণবা ও শৌলের কাজ শেষ হওয়াতে তাঁরা যোহনকে সংগে নিয়ে যিরূশালেমে ফিরে গেলেন। এই যোহনকে মার্ক নামেও ডাকা হত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদিকে বার্নাবাস ও শৌলের কাজ শেষ হওয়াতে তাঁরা ইউহোন্নাকে সংগে নিয়ে জেরুজালেমে ফিরে গেলেন। এই ইউহোন্নাকে মার্ক নামেও ডাকা হত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বারনাবাস আর শৌল কাজ শেষ করে মার্ক ওরফে যোহনকে সঙ্গে নিয়ে জেরুশালেম থেকে ফিরে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বার্ণবা ও শৌল জেরুশালেমে তাঁদের কাজ সেরে আন্তিয়খিয়ায় ফিরে গেলেন৷ তাঁরা যোহন, যাকে মার্ক বলে, তাঁকে সঙ্গে নিয়ে গেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর বার্ণবা ও শৌল আপনাদের সেবার কাজ শেষ করার পরে যিরুশালেম থেকে চলে গেলেন; যোহন, যার নাম মার্ক, তাঁকে সঙ্গে নিলেন।