Acts 12:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাকে ধরে কারাগারে রাখলেন এবং তাঁকে পাহারা দেবার জন্য চার জনে দল, এমন চার দল সেনার উপর ভার দিলেন। তিনি ভেবেছিলেন, ঈদুল ফেসাখের পরে তাঁকে লোকদের কাছে এনে উপস্থিত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁকে গ্রেপ্তার করে তিনি কারাগারে রাখলেন। এক-একটি দলে চারজন করে সৈন্য, এমন চারটি দলের উপরে তিনি তাঁর পাহারার ভার দিলেন। হেরোদের উদ্দেশ্য ছিল, নিস্তারপর্বের পরে তাঁকে নিয়ে এসে সবার সামনে তাঁর বিচার করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাঁহাকে ধরিয়া কারাগারে রাখিলেন, এবং তাঁহাকে পাহারা দিবার জন্য চারি জনে দল, এমন চারি দল সেনার নিকটে সমর্পণ করিলেন; মনে করিলেন, নিস্তারপর্ব্বের পরে তাঁহাকে লোকদের কাছে আনিয়া উপস্থিত করিবেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পিতরকে গ্রেপ্তার করে হেরোদ তাঁকে কারাগারে রাখলেন৷ তাঁকে পাহারা দেবার জন্য চারজন করে ষোল জন সৈনিককে নিযোগ করলেন৷ তিনি মনে করলেন নিস্তারপর্বের পরে পিতরকে জনসাধারণের কাছে বিচারের জন্য হাজির করবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তাঁকে পাহারা দেওয়ার জন্য চারজনের একটি দল, এমন চারটি সেনা দলের কাছে ছেড়ে দিলেন; মনে করলেন, নিস্তার পর্বের পরে তাঁকে লোকদের কাছে হাজির করবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাকে ধরিয়া কারাগারে রাখিলেন, এবং তাঁহাকে পাহারা দিবার জন্য চারি জনে দল, এমন চারি দল সেনার নিকটে সমর্পণ করিলেন; মনে করিলেন, নিস্তারপর্বের পরে তাঁহাকে লোকদের কাছে আনিয়া উপস্থিত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি পিতরকে ধরে জেলে দিলেন। চারজন চারজন করে চার দল সৈন্যের উপর পিতরকে পাহারা দেবার ভার দেওয়া হল। হেরোদ ঠিক করলেন, উদ্ধার-পর্বের পরে বিচার করবার জন্য পিতরকে লোকদের কাছে বের করে আনবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি পিতরকে ধরে জেলে দিলেন। চারজন চারজন করে চার দল সৈন্যের উপর পিতরকে পাহারা দেবার ভার দেওয়া হল। হেরোদ ঠিক করলেন, উদ্ধার-ঈদের পরে বিচার করবার জন্য পিতরকে লোকদের কাছে বের করে আনবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতরকে গ্রেপ্তার করে হেরোদ তাঁকে কারাগারে বন্দী করলেন। তাঁকে পাহারা দেবার জন চারটি প্রহরীদল নিযুক্ত করলেন। প্রত্যেক দলে ছিল চারজন সৈনিক। হেরোদ ঠিক করলেন, খামিরবিহীন রুটি ভোজনের পর্বের পর তিনি জমসমক্ষে পিতরের বিচার করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতরকে গ্রেপ্তার করে হেরোদ তাঁকে কারাগারে রাখলেন৷ তাঁকে পাহারা দেবার জন্য চারজন করে ষোল জন সৈনিককে নিয়োগ করলেন৷ তিনি মনে করলেন নিস্তারপর্বের পরে পিতরকে জনসাধারণের কাছে বিচারের জন্য হাজির করবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তাঁকে পাহারা দেওয়ার জন্য চারটি ক্ষুদ্র সৈনিক দল, এমন চারটি সেনা দলের কাছে ছেড়ে দিলেন; মনে করলেন, নিস্তারপর্ব্বের পরে তাঁকে লোকদের কাছে হাজির করবেন।