Acts 12:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে পিতর কারাগারে আটক থাকলেন, কিন্তু মণ্ডলীর লোকেরা তাঁর বিষয়ে আল্লাহ্র কাছে একাগ্র ভাবে মুনাজাত করছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এভাবে পিতরকে কারাগারে রেখে দেওয়া হল, কিন্তু মণ্ডলী আন্তরিকতার সঙ্গে তাঁর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে পিতর কারাবদ্ধ থাকিলেন, কিন্তু মণ্ডলী কর্ত্তৃক তাঁহার বিষয়ে ঈশ্বরের নিকটে একাগ্র ভাবে প্রার্থনা হইতেছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই পিতরকে কারাগারে বন্দী করে রাখা হল, কিন্তু বিশ্বাসী মণ্ডলী তাঁর জন্য ঈশ্বরের কাছে একাগ্রভাবে প্রার্থনা করতে থাকলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এভাবে পিতর জেলের মধ্যে বন্দি থাকলেন, কিন্তু মন্ডলী তাঁর জন্য ঈশ্বরের কাছে অনবরত ভাবে প্রার্থনা করছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে পিতর কারাবদ্ধ থাকিলেন, কিন্তু মণ্ডলী কর্তৃক তাঁহার বিষয়ে ঈশ্বরের নিকটে একাগ্র ভাবে প্রার্থনা হইতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্যই পিতরকে জেলখানায় আটক রাখা হল। মণ্ডলীর লোকেরা কিন্তু ঈশ্বরের কাছে পিতরের জন্য আকুলভাবে প্রার্থনা করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্যই পিতরকে জেলখানায় আটক রাখা হল। জামাতের লোকেরা কিন্তু আল্লাহ্র কাছে পিতরের জন্য আকুলভাবে মুনাজাত করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতর যখন কারাগারে বন্দী অবস্থায়, মণ্ডলীর সভ্যরা তখন একান্তভাবে ঈশ্বরের কাছে তাঁর জন্য প্রার্থনা নিবেদন করছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই পিতরকে কারাগারে বন্দী করে রাখা হল, কিন্তু বিশ্বাসী মণ্ডলী তাঁর জন্য ঈশ্বরের কাছে একাগ্রভাবে প্রার্থনা করতে থাকলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং পিতরকে জেলের মধ্যে বন্দি রাখা হয়েছিল, কিন্তু মণ্ডলী তাঁর জন্য ঈশ্বরের কাছে আন্তরিকভাবে প্রার্থনা করছিল।