Acts 12:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে হেরোদ যেদিন তাঁকে বাইরে আনাবেন, তার আগের রাতে পিতর দু’জন সেনার মধ্যস্থানে দুই শিকলে বাঁধা অবস্থায় ঘুমিয়ে ছিলেন এবং প্রবেশ পথে প্রহরীরা কারাগার পাহারা দিচ্ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হেরোদ সবার সামনে যেদিন তাঁর বিচারের দিন স্থির করেছিলেন, তার আগের রাতে পিতর দুজন সৈন্যের মাঝখানে দুটি শিকলে বাঁধা অবস্থায় ঘুমিয়েছিলেন। প্রহরীরা প্রবেশপথে পাহারা দিচ্ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে হেরোদ যে দিন তাঁহাকে বাহিরে আনাইবেন, তাহার পূর্ব্বরাত্রিতে পিতর দুই জন সেনার মধ্যস্থানে দুই শৃঙ্খলে বদ্ধ থাকিয়া নিদ্রাগত ছিলেন, এবং দ্বারদেশে প্রহরীরা কারাগার রক্ষা করিতেছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই রাতে পিতর দুজন প্রহরারত সৈনিকের মাঝখানে শুয়ে ঘুমাচ্ছিলেন, দুটি শেকল দিয়ে তাঁকে বেঁধে রাখা হয়েছিল এবং সৈনিকরা ফটকে পাহারা দিচ্ছিল৷ হেরোদ ঠিক করেছিলেন য়ে পরদিন সকালে বিচারের জন্য পিতরকে কারাগারের বাইরে আনবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে হেরোদ যেদিন তাঁকে বাইরে আনবেন, তার আগের রাতে পিতর দুই জন সেনার মধ্যে দুটি শেকলের দ্বারা বাঁধা অবস্থায় ঘুমিয়ে ছিলেন, এবং দরজার সামনে রক্ষীরা জেলখানাটি পাহারা দিচ্ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে হেরোদ যে দিন তাঁহাকে বাহিরে আনাইবেন, তাহার পূর্বরাত্রিতে পিতর দুই জন সেনার মধ্যস্থানে দুই শৃঙ্খলে বদ্ধ থাকিয়া নিদ্রাগত ছিলেন, এবং দ্বারদেশে প্রহরীরা কারাগার রক্ষা করিতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেদিন হেরোদ বিচারের জন্য পিতরকে বের করে আনবেন তার আগের রাতে দু’জন সৈন্যের মাঝখানে পিতর ঘুমাচ্ছিলেন। তাঁকে দু’টা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং পাহারাদারেরা দরজায় পাহারা দিচ্ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেদিন হেরোদ বিচারের জন্য পিতরকে বের করে আনবেন তার আগের রাতে দু’জন সৈন্যের মাঝখানে পিতর ঘুমাচ্ছিলেন। তাঁকে দু’টা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং পাহারাদারেরা দরজায় পাহারা দিচ্ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হেরোদ প্রকাশ্যে পিতরের বিচারের জন্য যে দিন স্থির করেছিলেন, তার আগের রাত্রে পিতর শৃঙ্খলিত অবস্থায় দুজন সৈন্যের মাঝখানে ঘুমাচ্ছিলেন এবং কারাগারের দরজায় শাস্ত্রীরা পাহারা দিচ্ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই রাতে পিতর দুজন প্রহরারত সৈনিকের মাঝখানে শুয়ে ঘুমাচ্ছিলেন, দুটি শেকল দিয়ে তাঁকে বেঁধে রাখা হয়েছিল এবং সৈনিকরা ফটকে পাহারা দিচ্ছিল৷ হেরোদ ঠিক করেছিলেন যে পরদিন সকালে বিচারের জন্য পিতরকে কারাগারের বাইরে আনবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে হেরোদ যেদিন তাঁকে বাইরে আনবেন, তার আগের রাতে পিতর দুই জন সেনার মধ্যে দুটি শেকলের দ্বারা বাঁধা অবস্থায় ঘুমিয়ে ছিলেন এবং দরজার সামনে রক্ষীরা জেলখানাটি পাহারা দিচ্ছিল।