Acts 12:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে সেই ফেরেশতা তাঁকে বললেন, কোমর বাঁধ ও তোমার জুতা পায়ে দাও। তিনি তা করলেন। পরে ফেরেশতা তাঁকে বললেন, গায়ে কাপড় দিয়ে আমার পিছনে পিছনে এসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সেই দূত তাঁকে বললেন, “তুমি তোমার জামাকাপড় ও চটিজুতো পরে নাও।” পিতর তাই করলেন। দূত তাঁকে বললেন, “তোমার আলখাল্লা তোমার গায়ে জড়িয়ে নাও ও আমাকে অনুসরণ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সেই দূত তাঁহাকে কহিলেন, কোমর বাঁধ, ও তোমার জুতা পর। তিনি তাহা করিলেন। পরে দূত তাঁহাকে কহিলেন, গায়ে কাপড় দিয়া আমার পশ্চাৎ পশ্চাৎ আইস।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর সেই স্বর্গদূত পিতরকে বললেন, ‘পোশাক পর, আর পায়ে জুতো দাও৷’ পিতর সেই মত কাজ করলেন৷ তখন স্বর্গদূত পিতরকে বললেন, ‘তোমার আলখাল্লাটি গায়ে দিয়ে আমাকে অনুসরণ কর৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তাঁকে দূত বললেন, কোমড় বাঁধ ও তোমার জুতো পর, সে তখন তাই করলো। পরে দূত তাঁকে বললেন, গায়ে কাপড় দিয়ে আমার পিছন পিছন এসো l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সেই দূত তাঁহাকে কহিলেন, কোমর বাঁধ, ও তোমার জুতা পর। তিনি তাহা করিলেন। পরে দূত তাঁহাকে কহিলেন, গায়ে কাপড় দিয়া আমার পশ্চাৎ পশ্চাৎ আইস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন স্বর্গদূত পিতরকে বললেন, “তোমার কোমরে কোমর-বাঁধনি লাগাও, পায়ে জুতা দাও।” পিতর তা-ই করলেন। স্বর্গদূত তাঁকে বললেন, “তোমার চাদরখানা গায়ে জড়িয়ে আমার পিছনে পিছনে এস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ফেরেশতা পিতরকে বললেন, “তোমার কোমরে কোমর-বাঁধনি লাগাও, পায়ে জুতা দাও।” পিতর তা-ই করলেন। ফেরেশতা তাঁকে বললেন, “তোমার চাদরখানা গায়ে জড়িয়ে আমার পিছনে পিছনে এস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দূত তাঁকে বললে, কাপড়চোপড় পরে তৈরী হয়ে নাও, জুতো পায়ে দাও। পিতর সেই মত কাজ করলেন। তখন দূত তাঁকে বললেন, এবার আলখাল্লাটা গায়ে জড়িয়ে নিয়ে আমার পিছন পিছন এস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর সেই স্বর্গদূত পিতরকে বললেন, “পোশাক পর, আর পায়ে জুতো দাও৷” পিতর সেই মত কাজ করলেন৷ তখন স্বর্গদূত পিতরকে বললেন, “তোমার আলখাল্লাটি গায়ে দিয়ে আমাকে অনুসরণ কর৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁকে দূত বললেন, কোমর বাঁধ ও তোমার জুতো পর, সে তখন তাই করলো। পরে দূত তাঁকে বললেন, গায়ে কাপড় দিয়ে আমার পিছন পিছন এসো।