Acts 12:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তিনি বের হয়ে তাঁর পিছনে পিছনে যেতে লাগলেন; কিন্তু ফেরেশতার দ্বারা যা করা হল, তা যে বাস্তবিক, তা তিনি বুঝতে পারলেন না, বরং মনে করলেন, তিনি দর্শন দেখছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতর তাঁকে অনুসরণ করে কারাগারের বাইরে এলেন, কিন্তু দূত যা করছেন, তা সত্যিই বাস্তবে ঘটছে কি না, সে বিষয়ে কোনও ধারণা করতে পারলেন না। তিনি ভাবলেন যে তিনি কোনো দর্শন দেখছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তিনি বাহির হইয়া তাঁহার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিলেন; কিন্তু দূতের দ্বারা যাহা করা হইল, তাহা যে বাস্তবিক, ইহা তিনি বুঝিতে পারিলেন না, বরং মনে করিলেন, তিনি দর্শন দেখিতেছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
স্বর্গদূত বের হলেন আর পিতর তাঁর পিছু পিছু বাইরে বেরিয়ে গেলেন; কিন্তু স্বর্গদূত যা করলেন তা য়ে বাস্তবে সত্য তা তিনি বুঝে উঠতে পারছিলেন না৷ তিনি মনে করলেন হয়তো কোন দর্শন দেখছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাতে তিনি বের হয়ে তার পিছন পিছন যেতে লাগলেন; কিন্তু দূতের দ্বারা যা করা হল, তা যে সত্যিই, তা তিনি বুঝতে পারলেন না, বরং মনে করলেন, তিনি স্বপ্ন দেখছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তিনি বাহির হইয়া তাঁহার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিলেন; কিন্তু দূতের দ্বারা যাহা করা হইল, তাহা যে বাস্তবিক, ইহা তিনি বুঝিতে পারিলেন না, বরং মনে করিলেন, তিনি দর্শন দেখিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পিতর তাঁর পিছনে পিছনে জেলখানা থেকে বাইরে আসলেন, কিন্তু স্বর্গদূত যা করছিলেন তা যে সত্যিসত্যিই ঘটছে তার কিছুই তিনি বুঝতে পারলেন না। তিনি মনে করলেন দর্শন দেখছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতর তাঁর পিছনে পিছনে জেলখানা থেকে বাইরে আসলেন, কিন্তু ফেরেশতা যা করছিলেন তা যে সত্যিসত্যিই ঘটছে তার কিছুই তিনি বুঝতে পারলেন না। তিনি মনে করলেন দর্শন দেখছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতর তাঁকে অনুসরণ করে বাইরে বেরিয়ে গেলেন। দূতের এ কাজ যে সত্যিই বাস্তবে ঘটছে, তা তিনি বুঝতে পারলেন না। তিনি ভাবলেন, এ সব তিনি দিব্যদর্শনে দেখছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বর্গদূত বার হলেন আর পিতর তাঁর পিছু পিছু বাইরে বেরিয়ে গেলেন; কিন্তু স্বর্গদূত যা করলেন তা যে বাস্তবে সত্য তা তিনি বুঝে উঠতে পারছিলেন না৷ তিনি মনে করলেন হয়তো কোন দর্শন দেখছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তিনি বের হয়ে তার পিছন পিছন যেতে লাগলেন; কিন্তু দূতের দ্বারা যা করা হল, তা যে সত্যিই, তা তিনি জানতে পারলেন না, বরং মনে করলেন, তিনি স্বপ্ন দেখছেন।