Acts 13:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সেই ঘটনা দেখে শাসনকর্তা প্রভুর উপর ঈমান আনলেন, কারণ তিনি যে উপদেশ লাভ করেছিলেন তাতে চমৎকৃত হয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যা ঘটেছে, প্রদেশপাল তা লক্ষ্য করে বিশ্বাস করলেন, কারণ তিনি প্রভুর সম্পর্কিত উপদেশে চমৎকৃত হয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সেই ঘটনা দেখিয়া দেশাধ্যক্ষ প্রভুর উপদেশে চমৎকৃত হইয়া বিশ্বাস করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সেই ঘটনা দেখে রাজ্যপাল বিশ্বাস করলেন, কারণ তিনি প্রভুর বিষয়ে শিক্ষার কথা শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন রাজ্যপাল সেই ঘটনা ও প্রভুর উপদেশ শুনে আশ্চর্য হলেন এবং বিশ্বাস করলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সেই ঘটনা দেখিয়া দেশাধ্যক্ষ প্রভুর উপদেশে চমৎকৃত হইয়া বিশ্বাস করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব দেখে সেই শাসনকর্তা প্রভুর উপর বিশ্বাস করলেন, কারণ প্রভুর বিষয়ে যে শিক্ষা তিনি পেয়েছিলেন তাতে তিনি আশ্চর্য হয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব দেখে সেই শাসনকর্তা ঈমান আনলেন, কারণ প্রভুর বিষয়ে যে শিক্ষা তিনি পেয়েছিলেন তাতে তিনি আশ্চর্য হয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজ্যপাল এই ঘটনা দেখে খ্রীষ্টে বিশ্বাস করলেন এবং প্রভুর সম্বন্ধে জ্ঞানলাভ করে গভীরভাবে প্রভাবিত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সেই ঘটনা দেখে রাজ্যপাল বিশ্বাস করলেন, কারণ তিনি প্রভুর বিষয়ে শিক্ষার কথা শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন প্রাচীন রোমের শাসক সেই ঘটনা ও প্রভুর উপদেশ শুনে আশ্চর্য্য হলেন এবং বিশ্বাস করলেন।