Acts 13:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা পর্গা থেকে অগ্রসর হয়ে পিষিদিয়ার এণ্টিয়কে উপস্থিত হলেন এবং বিশ্রামবারে মজলিস-খানায় প্রবেশ করে সেখানে বসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পর্গা থেকে তাঁরা গেলেন পিষিদিয়ার আন্তিয়খে। বিশ্রামদিনে তাঁরা সমাজভবনে প্রবেশ করে আসন গ্রহণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাঁহারা পর্গা হইতে অগ্রসর হইয়া পিষিদিয়ার আন্তিয়খিয়ায় উপস্থিত হইলেন; এবং বিশ্রামবারে সমাজ-গৃহে প্রবেশ করিয়া বসিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা পর্গা থেকে আবার যাত্রা শুরু করে পিষিদিয়ার আন্তিয়খিয়ায় এসে উপস্থিত হলেন৷ এক বিশ্রামবারে পৌল ও বার্ণবা ইহুদীদের এক সমাজ-গৃহে গিয়ে বসলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তাঁরা পর্গা থেকে এগিয়ে পিষিদিয়ার আন্তিয়খিয়ায় উপস্থিত হলেন; এবং বিশ্রামবারে (সপ্তাহের শেষ দিন) তাঁরা সমাজঘরে গিয়ে বসলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহারা পর্গা হইতে অগ্রসর হইয়া পিষিদিয়ার আন্তিয়খিয়ায় উপস্থিত হইলেন; এবং বিশ্রামবারে সমাজ-গৃহে প্রবেশ করিয়া বসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তাঁরা পর্গা থেকে পিষিদিয়া প্রদেশের আন্তিয়খিয়া শহরে গেলেন এবং বিশ্রামবারে সমাজ-ঘরে গিয়ে বসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তাঁরা পর্গা থেকে পিষিদিয়া প্রদেশের এণ্টিয়কে শহরে গেলেন এবং বিশ্রামবারে মজলিস-খানায় গিয়ে বসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর তাঁরা পর্গা থেকে চলে গেলেন পিসিদিয়ার এণ্টিয়কে। সাব্বাথ দিনে তাঁরা গেলেন ইহুদীদের সমাজভবনে। সেখানে তাঁরা আসন গ্রহণ করার পর বিধান শাস্ত্র ও নবীদের গ্রন্থ পাঠ করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা পর্গা থেকে আবার যাত্রা শুরু করে পিষিদিয়ার আন্তিয়খিয়ায় এসে উপস্থিত হলেন৷ এক বিশ্রামবারে পৌল ও বার্ণবা ইহুদীদের এক সমাজ-গৃহে গিয়ে বসলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তাঁরা পর্গা থেকে এগিয়ে পিষিদিয়া দেশের আন্তিয়খিয়া শহরে উপস্থিত হলেন; এবং বিশ্রামবারে (সপ্তাহের শেষ দিন) তাঁরা সমাজঘরে গিয়ে বসলেন।