Acts 13:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন পৌল দাঁড়িয়ে হাত দিয়ে ইঙ্গিত করে বলতে লাগলেন, হে ইসরাইল লোকেরা ও অন্যান্যরা, যারা আল্লাহ্কে ভয় কর, শোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৌল উঠে দাঁড়িয়ে হাত দিয়ে ইঙ্গিত করলেন ও বললেন, “হে ইস্রায়েলবাসী ও ঈশ্বরের উপাসক অইহুদি জনগণ, আমার কথা শোনো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন পৌল দাঁড়াইয়া হস্ত দ্বারা ইঙ্গিত করিয়া কহিতে লাগিলেন,— হে ইস্রায়েল-লোকেরা, হে ঈশ্বরভীতগণ, শ্রবণ কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন পৌল উঠে দাঁড়িয়ে হাত নেড়ে বলতে থাকলেন, ‘হে ইস্রায়েলী লোকেরা ও অইহুদীরা, আপনারা যাঁরা সত্য ঈশ্বরের উপাসনা করেন তারা আমার কথা শুনুন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন পৌল দাঁড়িয়ে হাত নেড়ে বলতে লাগলেন, হে ইস্রায়েলের লোকেরা, হে ঈশ্বরের ভয়কারীরা, শুনুন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন পৌল দাঁড়াইয়া হস্ত দ্বারা ইঙ্গিত করিয়া কহিতে লাগিলেন, হে ইস্রায়েল লোকেরা, হে ঈশ্বর ভীতগণ, শ্রবণ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পৌল উঠে দাঁড়ালেন এবং হাত তুলে বললেন, “ইস্রায়েলীয়েরা ও ঈশ্বরভক্ত অযিহূদীরা, আপনারা শুনুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পৌল উঠে দাঁড়ালেন এবং হাত তুলে বললেন, “বনি-ইসরাইলরা ও আল্লাহ্ভক্ত অ-ইহুদীরা, আপনারা শুনুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৌল তখন উঠে দাঁড়ালেন এবং হাত তুলে ইশারা করে বলতে আরম্ভ করলেন, হে ইসরায়েলী ভাইসব! তোমরা যারা ঈশ্বরের উপাসনা কর, আমার কথা শোন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন পৌল উঠে দাঁড়িয়ে হাত নেড়ে বলতে থাকলেন, “হে ইস্রায়েলী লোকেরা ও অইহুদীরা, আপনারা যাঁরা সত্য ঈশ্বরের উপাসনা করেন তারা আমার কথা শুনুন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পৌল দাঁড়িয়ে হাত নেড়ে বলতে লাগলেন, হে ইস্রায়েলের লোকেরা, হে ঈশ্বরের ভয়কারীরা, শুনুন।