Acts 13:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি কেনান দেশে সাত জাতিকে উৎপাটন করে অধিকার হিসেবে সেসব জাতির দেশ তাদেরকে দিলেন। এভাবে কমবেশ চারশত পঞ্চাশ বছর অতীত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কনানে সাতটি জাতিকে উৎখাত করে তিনি অধিকাররূপে তাদের দেশ তাঁর প্রজাদের দান করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি কনান দেশে সাত জাতিকে উৎপাটন করিয়া অধিকারার্থে সেই সকল জাতির দেশ তাহাদিগকে দিলেন। এইরূপে কমবেশ চারি শত পঞ্চাশ বৎসর অতীত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি কনানের সাতটি জাতিকে উচ্ছেদ করে সেইসব জাতির দেশ ইস্রায়েলীয়দের দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তিনি কনানের সাত জাতিকে উচ্ছেদ করলেন ও ইস্রায়েল জাতিকে সেই সমস্ত জাতির দেশ দিলেন l এইভাবে চারশো পঞ্চাশ বছর কেটে যায় l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি কনান দেশে সাত জাতিকে উৎপাটন করিয়া অধিকারার্থে সেই সকল জাতির দেশ তাহাদিগকে দিলেন। এইরূপে কমবেশ চারি শত পঞ্চাশ বৎসর অতীত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরে তিনি কনান দেশের সাতটা জাতিকে ধ্বংস করে তাঁর নিজের লোকদের সেই দেশের উপরে অধিকার দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরে তিনি কেনান দেশের সাতটা জাতিকে ধ্বংস করে তাঁর নিজের বান্দাদের সেই দেশের উপরে অধিকার দিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কনান দেশের সাতটি জাতিকে উচ্ছেদ করে সেই দেশে তিনি তাঁদের স্বত্বাধিকার দিলেন। প্রায় সাড়ে চারশো বছর এইভাবে কেটে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি কনানের সাতটি জাতিকে উচ্ছেদ করে সেইসব জাতির দেশ ইস্রায়েলীয়দের দিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি কনান দেশের সাত জাতিকে উচ্ছেদ করলেন ও ইস্রায়েল জাতিকে সেই সমস্ত জাতির দেশ দিলেন। এই ভাবে চারশো পঞ্চাশ বছর কেটে যায়।