Acts 13:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারপর তারা এক জন বাদশাহ্ চাইল, তাতে আল্লাহ্ তাদেরকে চল্লিশ বছরের জন্য বিন্ইয়ামীন বংশজাত কীশের পুত্র শৌলকে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর প্রজারা একজন রাজা চাইল। তিনি তাদের বিন্যামীন গোষ্ঠীভুক্ত কীশের ছেলে শৌলকে দিলেন। তিনি চল্লিশ বছর রাজত্ব করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎপরে তাহারা এক জন রাজা চাহিল, তাহাতে ঈশ্বর তাহাদিগকে চল্লিশ বৎসরের জন্য বিন্যামীন বংশজাত কীশের পুত্র শৌলকে দিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তারপর তারা একজন রাজা চাইলে বিন্যামীন গোষ্ঠীর কীশের ছেলে শৌলকে ঈশ্বর দিলেন,. য়ে চল্লিশ বছর ধরে তাদের ওপর রাজত্ব করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তার পরে তারা একজন রাজা চাইল, তারফলে ঈশ্বর তাদের চল্লিশ বছরের জন্য বিন্যামীন বংশের কীশের ছেলে শৌলকে দিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎপরে তাহারা একজন রাজা চাহিল, তাহাতে ঈশ্বর তাহাদিগকে চল্লিশ বৎসরের জন্য বিন্যামীন বংশজাত কীশের পুত্র শৌলকে দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার পরে লোকেরা রাজা চাইল। তখন তিনি তাদের বিন্যামীন বংশের কীশের পুত্র শৌলকে দিয়েছিলেন। শৌল চল্লিশ বছর রাজত্ব করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার পরে লোকেরা বাদশাহ্ চাইল। তখন তিনি তাদের বিন্ইয়ামীন বংশের কীশের পুত্র তালুতকে দিয়েছিলেন। তালুত চল্লিশ বছর রাজত্ব করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর তাঁরা একজন রাজা চাইলেন। বিন্যামীন বংশের কীশ-এর পুত্রর শৌলকে ঈশ্বর তাঁদের রাজা নিযুক্ত করেলন। তাঁর রাজত্বকাল ছিল চল্লিশ বছর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা একজন রাজা চাইলে বিন্যামীন গোষ্ঠীর কীশের ছেলে শৌলকে ঈশ্বর দিলেন, যে চল্লিশ বছর ধরে তাদের ওপর রাজত্ব করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে তারা একজন রাজা চাইল, তারফলে ঈশ্বর তাদের চল্লিশ বছরের জন্য বিন্যামীন বংশের কিসের ছেলে শৌলকে দিলেন।