Acts 13:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরই বংশ থেকে আল্লাহ্‌ ওয়াদা অনুসারে ইসরাইলের জন্য এক জন নাজাতদাতাকে, ঈসাকে উপস্থিত করলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী, ঈশ্বর তাঁরই বংশধরদের মধ্য থেকে পরিত্রাতা যীশুকে ইস্রায়েলের কাছে উপস্থিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারই বংশ হইতে ঈশ্বর প্রতিজ্ঞানুসারে ইস্রায়েলের নিমিত্ত এক ত্রাণকর্ত্তাকে, যীশুকে, উপস্থিত করিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দাযূদের বংশে ঈশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুসারে ইস্রায়েলের জন্য এক ত্রাণকর্তা আনলেন, তিনি যীশু৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁর বংশ থেকেই ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী ইস্রায়েলের জন্য এক উদ্ধার কর্তাকে, যীশুকে উপস্থিত করলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারই বংশ হইতে ঈশ্বর প্রতিজ্ঞানুসারে ইস্রায়েলের নিমিত্ত এক ত্রাণকর্তাকে, যীশুকে, উপস্থিত করিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর তাঁর প্রতিজ্ঞা অনুসারে এই লোকের বংশধরদের মধ্য থেকে উদ্ধারকর্তা যীশুকে ইস্রায়েলীয়দের কাছে উপস্থিত করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ তাঁর ওয়াদা অনুসারে এই লোকের বংশধরদের মধ্য থেকে নাজাতদাতা ঈসাকে বনি-ইসরাইলদের কাছে উপস্থিত করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর প্রতিশ্রুত ইসরায়েলীদের পরিত্রাতা যীশু এই ব্যক্তিরই বংশে জন্মগ্রহণ করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দায়ূদের বংশে ঈশ্বর তাঁর প্রতিশ্রুতি অনুসারে ইস্রায়েলের জন্য এক ত্রাণকর্তা আনলেন, তিনি যীশু৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই মানুষটির বংশ থেকেই ঈশ্বরের শপথ অনুযায়ী ইস্রায়েলের জন্য এক উদ্ধারকর্তাকে, যীশুকে উপস্থিত করলেন;