Acts 13:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর আগমনের আগে ইয়াহিয়া সমস্ত ইসরাইল জাতির কাছে মন পরিবর্তনের বাপ্তিস্ম তবলিগ করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশুর আগমনের পূর্বে যোহন ইস্রায়েলী প্রজাদের কাছে মন পরিবর্তন ও বাপ্তিষ্মের কথা প্রচার করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার আগমনের অগ্রে যোহন সমস্ত ইস্রায়েল-জাতির কাছে মনপরিবর্ত্তনের বাপ্তিস্ম প্রচার করিয়াছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁর আসার আগে য়োহন সমস্ত ইস্রায়েল জাতির কাছে মন-ফিরানোর এক বাপ্তিস্ম ঘোষণা করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁর আসার আগে যোহন সমস্ত ইস্রায়েল জাতির কাছে মন পরিবর্তনের বাপ্তিস্মের কথা প্রচার করেছিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার আগমনের অগ্রে যোহন সমস্ত ইস্রায়েল-জাতির কাছে মনপরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু আসবার আগে সমস্ত ইস্রায়েলীয়দের কাছে যোহন এই কথা প্রচার করেছিলেন যে, পাপ থেকে মন ফিরিয়ে লোকদের বাপ্তিস্ম গ্রহণ করা উচিত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা আসবার আগে সমস্ত বনি-ইসরাইলদের কাছে ইয়াহিয়া এই কথা তবলিগ করেছিলেন যে, তওবা করে লোকদের তরিকাবন্দী নেওয়া উচিত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশুর আগমনের পূর্বে যোহন ইসরায়েলীদের হৃদয়ের পরিবর্তনসূচক বাপ্তিষ্ম প্রদান করে তাঁর আগমনের পথ প্রস্তুত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর আসার আগে যোহন সমস্ত ইস্রায়েল জাতির কাছে মন-ফিরানোর এক বাপ্তিস্ম ঘোষণা করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর আসার আগে যোহন সমস্ত ইস্রায়েল জাতির কাছে মন পরিবর্তনের বাপ্তিষ্মের কথা প্রচার করেছিলেন।