Acts 13:27 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা জেরুশালেম-নিবাসীরা এবং তাদের নেতৃবর্গরা তাঁকে না জানাতে এবং নবীদের যেসব বাণী প্রতি বিশ্রামবারে পাঠ করা হয়, সেই সকলও না জানাতে, তাঁর দণ্ডাজ্ঞা করে সেসব পূর্ণ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেমের লোকেরা ও তাদের অধ্যক্ষেরা যীশুকে চিনতে পারেনি, তবুও তাঁকে দোষী সাব্যস্ত করে তারা ভাববাদীদের বাণী পূর্ণ করেছে, যা প্রতি বিশ্রামদিনে পড়া হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যিরূশালেম-নিবাসীরা এবং তাহাদের অধ্যক্ষেরা তাঁহাকে না জানাতে, এবং ভাববাদিগণের যে সকল বাণী প্রতি বিশ্রামবারে পঠিত হয়, সে সকলও না জানাতে, তাঁহার দণ্ডাজ্ঞা করিয়া সে সকল পূর্ণ করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
জেরুশালেমের অধিবাসীরা ও তাদের নেতারা যীশুকে ত্রাণকর্তা হিসেবে চিনতে পারে নি, যদিও ভাববাদীদের বাক্য যা প্রভু যীশুর সম্বন্ধে বলে তা তাদের কাছেই প্রতি বিশ্রামবারে পাঠ করা হত৷ যিহূদিরাই তাকে দোষী সাব্যস্ত করল, আর এইভাবে তারা ভাববাদীদের বাক্য সফল করেছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেননা যিরুশালেমের অধিবাসীরা এবং তাদের নেতারা তাঁকে চিনতে পারেনি এবং ভাববাদীদের যে সমস্ত বাক্য বিশ্রামবারে পড়া হয়, সেই কথা তাঁরা বুঝতে পারেনি, কিন্তু তাঁকে শাস্তি দিয়ে সেসব বাক্য সফল করেছে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যিরূশালেম-নিবাসীরা এবং তাহাদের অধ্যক্ষেরা তাঁহাকে না জানাতে, এবং ভাববাদিগণের যে সকল বাণী প্রতি বিশ্রামবারে পঠিত হয়, সেই সকলও না জানাতে, তাঁহার দণ্ডাজ্ঞা করিয়া সেই সকল পূর্ণ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমের লোকেরা ও তাদের নেতারা যীশুকে চেনে নি। এছাড়া নবীদের যে কথা প্রত্যেক বিশ্রামবারে পড়া হয় সেই কথা তারা বুঝতে পারে নি; সেইজন্য তারা যীশুকে দোষী করে সেই কথা পূর্ণ করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমের লোকেরা ও তাদের নেতারা ঈসাকে চেনে নি। এছাড়া নবীদের যে কথা প্রত্যেক বিশ্রামবারে তেলাওয়াত করা হয় সেই কথা তারা বুঝতে পারে নি; সেইজন্য তারা ঈসাকে দোষী করে সেই কথা পূর্ণ করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমবাসী এবং তাদের নেতৃবৃন্দ তাঁকে চিনতে পারেনি। প্রতি সাব্বাথ দিনে নবীদের যে বাণী তারা পাঠ করেছে, তাও তারা হৃদয়ঙ্গম করতে পারেনি। তা সত্ত্বেও তারা যীশুকে দোষী সাব্যস্ত করে নবীদের ভবিষ্যদ্বাণীকে পূর্ণ করেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমের অধিবাসীরা ও তাদের নেতারা যীশুকে ত্রাণকর্তা হিসেবে চিনতে পারে নি, যদিও ভাববাদীদের বাক্য যা প্রভু যীশুর সম্বন্ধে বলে তা তাদের কাছেই প্রতি বিশ্রামবারে পাঠ করা হত৷ যিহূদিরাই তাকে দোষী সাব্যস্ত করল, আর এইভাবে তারা ভাববাদীদের বাক্য সফল করেছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যিরুশালেমের অধিবাসীরা এবং তাদের শাসকেরা তাঁকে চিনতে পারেনি এবং ভাববাদীদের যে সমস্ত বাক্য বিশ্রামবারে পড়া হয়, সেই কথা তাঁরা বুঝতে পারেনি, কিন্তু তাঁকে শাস্তি দিয়ে সেই সব বাক্য সফল করেছে।