Acts 13:28 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রাণদণ্ডের যোগ্য কোনই দোষ না পেলেও তারা পীলাতের কাছে যাচ্ঞা করলো, যেন তাঁকে হত্যা করা হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদিও তাঁকে প্রাণদণ্ড দেওয়ার জন্য তারা কোনো যথাযথ কারণ খুঁজে পায়নি, তবুও তারা পীলাতের কাছে নিবেদন করেছিল যেন তাঁকে হত্যা করা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রাণদণ্ডের যোগ্য কোনই দোষ না পাইলেও তাহারা পীলাতের নিকটে যাচ্ঞা করিল, যেন তাঁহাকে বধ করা হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মৃত্যুদণ্ড দেবার মতো তাঁর কোন দোষ না পেলেও তারা পীলাতের কাছে তাঁকে হত্যা করার জন্য দাবী জানায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং প্রাণদন্ডের কোন দোষ না পেলেও তারা পিলাতের কাছে দাবি জানালো, যেন তাঁকে মৃত্যুদন্ড দেওয়া হয় l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রাণদণ্ডের যোগ্য কোনই দোষ না পাইলেও তাহারা পীলাতের নিকটে যাচ্ঞা করিল, যেন তাঁহাকে বধ করা হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদিও যীশুকে মৃত্যুর শাস্তি দেবার কোন কারণ তারা পায় নি তবুও পীলাতকে বলেছে যেন তাঁকে মেরে ফেলা হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদিও ঈসাকে মৃত্যুর শাস্তি দেবার কোন কারণ তারা পায় নি তবুও পীলাতকে বলেছে যেন তাঁকে হত্যা করা হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাণদণ্ডের যোগ্য কোন দোষ তারা তাঁর উপরে আরোপ করতে পারেনি, তথাপি তাঁকে হত্যা করার জন্য পীলাতের কাছে আবেদন জানিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃত্যুদণ্ড দেবার মতো তাঁর কোন দোষ না পেলেও তারা পীলাতের কাছে তাঁকে হত্যা করার জন্য দাবী জানায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও তারা প্রাণদন্ডের জন্য কোন দোষ তাঁর মধ্যে পায়নি, তারা পিলাতের কাছে দাবী জানালো, যেন তাঁকে মৃত্যুদন্ড দেওয়া হয়।