Acts 13:33 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্ ঈসাকে মৃত্যু থেকে জীবিত করে আমাদের সন্তানদের পক্ষে সেই ওয়াদা পূর্ণ করেছেন, যেমন দ্বিতীয় জবুরেও লেখা আছে, “তুমি আমার পুত্র, আজ আমি তোমাকে জন্ম দিয়েছি।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশুকে উত্থাপিত করে তিনি তাদের বংশধরদের, অর্থাৎ আমাদের কাছে তা পূর্ণ করেছেন। দ্বিতীয় গীতে যেমন লেখা আছে, “ ‘তুমি আমার পুত্র, আজ আমি তোমার পিতা হয়েছি।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বর যীশুকে উঠাইয়া আমাদের সন্তানগণের পক্ষে সেই প্রতিজ্ঞা পূর্ণ করিয়াছেন, যেমন দ্বিতীয় গীতেও লেখা আছে, “তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশুকে মৃত্যু থেকে পুনরুত্থিত করে ঈশ্বর আমাদের কাছে অর্থাত্ তাঁর সন্তানদের জন্যে সেই প্রতিশ্রুতি পূর্ণ করেছেন৷ য়েমন দ্বিতীয় গীতে এ লেখা আছে: ‘তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হয়েছি৷’ গীতসংহিতা 2:7
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঈশ্বর যীশুকে জীবিত করে আমাদের সন্তানদের পক্ষে তাঁর প্রতিজ্ঞা সম্পূর্ণ করেছেন, যেমন দ্বিতীয় গীতেও লেখা আছে, “তুমি আমার পুত্র, আজ আমি তোমাকে জন্ম দিয়েছি l”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বর যীশুকে উঠাইয়া আমাদের সন্তানগণের পক্ষে সেই প্রতিজ্ঞা পূর্ণ করিয়াছেন, যেমন দ্বিতীয় গীতেও লেখা আছে, “তুমি আমার পুত্র, অদ্য আমি তোমাকে জন্ম দিয়াছি।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা তিনি তাঁদের বংশধরদের জন্য, অর্থাৎ আমাদের জন্য যীশুকে মৃত্যু থেকে জীবিত করে পূর্ণ করেছেন। এই বিষয়ে গীতসংহিতার দ্বিতীয় গীতে এই কথা লেখা আছে: তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা তিনি তাঁদের বংশধরদের জন্য, অর্থাৎ আমাদের জন্য ঈসাকে মৃত্যু থেকে জীবিত করে পূর্ণ করেছেন। এই বিষয়ে জবুর কিতাবের দ্বিতীয় রুকুতে এই কথা লেখা আছে: তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশুকে পুনরুত্থিত করে তাঁদের উত্তরপুরুষ —আমাদের কাছে ঈশ্বর সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। গীতসংহিতার দ্বিতীয় গীতেও এ সম্বন্ধে লেখা আছেঃ তুমি আমার পুত্র, আজ থেকে তোমার পিতা হলাম আমি।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশুকে মৃত্যু থেকে পুনরুত্থিত করে ঈশ্বর আমাদের কাছে অর্থাৎ তাঁর সন্তানদের জন্যে সেই প্রতিশ্রুতি পূর্ণ করেছেন৷ যেমন দ্বিতীয় গীতে লেখা আছে: ‘তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হয়েছি৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর যীশুকে জীবিত করে আমাদের সন্তানদের পক্ষে তাঁর প্রতিজ্ঞা সম্পূর্ণ করেছেন, যেমন দ্বিতীয় গীতেও লেখা আছে, “তুমি আমার পুত্র, আজ আমি তোমাকে জন্ম দিয়েছি।”