Acts 13:34 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি যে তাঁকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন এবং তাঁকে যে আর ক্ষয়ে ফিরে যেতে হবে না, এই বিষয়ে আল্লাহ্‌ এরকম বলেছেন, “আমি তোমাদেরকে দাউদের পবিত্র অটল অঙ্গীকারগুলো দিব।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন, কবরে পচে যাওয়ার জন্য ছেড়ে দেননি। এই সত্য এসব বচনে ব্যক্ত হয়েছে: “ ‘আমি তোমাকে দাউদের কাছে প্রতিশ্রুত পবিত্র ও সুনিশ্চিত সব আশীর্বাদ দান করব।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি যে তাঁহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, এবং তাঁহাকে যে আর ক্ষয়ে ফিরিয়া যাইতে হইবে না, এ বিষয়ে ঈশ্বর এইরূপ বলিয়াছেন, “আমি তোমাদিগকে দায়ূদের পবিত্র অটল অঙ্গীকার সকল প্রদান করিব।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর যীশুকে মৃত্যু থেকে পুনরুত্থিত করেছেন৷ যীশু আর কখনও ক্ষয় পাবেন না৷ এই বিষয়ে ঈশ্বর বলেছেন: ‘আমি দাযূদেব কাছে য়ে পবিত্র ও সত্য প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম, তা তোমাকে দেব৷’ যিশাইয় 55:3
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তিনি যে তাঁকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন এবং তাঁর দেহ যে আর কখনোও ক্ষয় হবে না, এই বিষয়ে ঈশ্বর বলেছেন, “আমি তোমাদের দায়ূদের পবিত্র ও নিশ্চিত আশীর্বাদ গুলো দেব” l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি যে তাঁহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, এবং তাঁহাকে যে আর ক্ষয়ে ফিরিয়া যাইতে হইবে না, এ বিষয়ে ঈশ্বর এইরূপ বলিয়াছেন, “আমি তোমাদিগকে দায়ূদের পবিত্র অটল অঙ্গীকার সকল প্রদান করিব।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর যে তাঁকে মৃত্যু থেকে জীবিত করেছেন এবং তাঁর দেহ যে আর কখনও নষ্ট হবে না তা এই কথাগুলোতে ঈশ্বর বলেছেন, ‘পবিত্র ও নিশ্চিত আশীর্বাদের যে প্রতিজ্ঞা আমি দায়ূদের কাছে করেছি তা আমি তোমাকে দেব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ যে তাঁকে মৃত্যু থেকে জীবিত করেছেন এবং তাঁর শরীর যে আর কখনও নষ্ট হবে না তা এই কথাগুলোতে আল্লাহ্‌ বলেছেন, ‘পবিত্র ও নিশ্চিত দোয়ার যে ওয়াদা আমি দাউদের কাছে করেছি তা আমি তোমাকে দেব।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃতদের মধ্যে থেকে ঈশ্বর যীশুকে পুনরুত্থিত করেছিলেন যাতে আর কখনও তাঁকে অবক্ষয়ের কবলিত হতে না হয়। সে কথা তিনি এইভাবে ঘোষণা করে বলেছিলেনঃ ‘দাউদের কাছে প্রতিশ্রুত সব আশীর্বাদতোমাকেই আমি দান করবপবিত্র ও সুনিশ্চিত সেই আশীর্বাদ।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যীশুকে মৃত্যু থেকে পুনরুত্থিত করেছেন৷ যীশু আর কখনও ক্ষয় পাবেন না৷ এই বিষয়ে ঈশ্বর বলেছেন: ‘আমি দায়ূদের কাছে যে পবিত্র ও সত্য প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম, তা তোমাকে দেব৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তিনি যে তাঁকে মৃতদের মধ্য থেকে জীবিত করেছেন এবং তাঁর দেহ যে আর কখনোও ক্ষয় হবে না, এই বিষয়ে ঈশ্বর বলেছেন, “আমি তোমাদের বিশ্বস্তদের দায়ূদের পবিত্র নিয়ম ও নিশ্চিত আশীর্বাদ গুলো দেব।”