Acts 13:36 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুতঃ দাউদ তাঁর সমকালীন লোকদের মধ্যে আল্লাহ্‌র পরামর্শ অনুযায়ী কাজ করার পর ইন্তেকাল করলেন এবং নিজের পূর্ব-পুরুষদের কাছে সংগৃহীত হলেন ও তাঁর দেহ ক্ষয় হয়ে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কারণ দাউদ যখন তাঁর প্রজন্মে ঈশ্বরের উদ্দেশ্য পূর্ণ করলেন, তিনি নিদ্রাগত হলেন। তিনি তাঁর পিতৃপুরুষদের সঙ্গে কবরপ্রাপ্ত হলেন ও তাঁর শরীর ক্ষয় পেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ দায়ূদ আপন সমকালীন লোকদের মধ্যে ঈশ্বরের মন্ত্রণা অনুযায়ী কার্য্য করিবার পর নিদ্রাগত হইলেন, এবং নিজ পিতৃলোকদের নিকটে সংগৃহীত হইলেন, ও ক্ষয় দেখিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দাযূদ তাঁর সময়ে ঈশ্বরের ইচ্ছা অনুযাযী কাজ করার পর মারা গেলে পিতৃপুরুষের কবরের মধ্যে তাকেও কবর দেওয়া হল ও তার দেহও ক্ষয় পেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
দায়ূদ, তাঁর লোকেদের মধ্যে ঈশ্বরের ইচ্ছা পালন করলেন ও মারা গেলেন, এবং তাঁকে পিতৃপুরুষদের কাছে কবর দেওয়া হলো ও তাঁর দেহ ক্ষয় পেল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ দায়ূদ আপন সমকালীন লোকদের মধ্যে ঈশ্বরের মন্ত্রণা অনুযায়ী কার্য করিবার পর নিদ্রাগত হইলেন, এবং নিজ পিতৃলোকদের নিকটে সংগৃহীত হইলেন, ও ক্ষয় দেখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দায়ূদ তখনকার লোকদের মধ্যে ঈশ্বরের উদ্দেশ্য পূর্ণ করবার পরে মারা গেলেন। তাঁর পূর্বপুরুষদের সংগে তাঁকে কবর দেওয়া হলে পর তাঁর দেহ নষ্ট হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দাউদ তখনকার লোকদের মধ্যে আল্লাহ্‌র উদ্দেশ্য পূর্ণ করবার পরে ইন্তেকাল করলেন। তাঁর পূর্বপুরুষদের সংগে তাঁকে দাফন করা হলে পর তাঁর শরীর নষ্ট হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দাউদ নিজের জীবনকালে ঈশ্বরের ইচ্ছা পালন করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তাঁর মৃত্যু হয়েছিল। তিনি তাঁর পিতৃপুরুষদের সঙ্গে সম্মিলিত হয়েছিলেন। অবক্ষয়ের হাত তিনি এড়াতে পারেননি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দায়ূদ তাঁর সময়ে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করার পর মারা গেলে পিতৃপুরুষের কবরের মধ্যে তাঁকেও কবর দেওয়া হল ও তার দেহও ক্ষয় পেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দায়ূদ, তাঁর লোকেদের মধ্যে ঈশ্বরের ইচ্ছা পালন করলেন ও মারা গেলেন এবং তাঁকে পিতৃপুরুষদের কাছে কবর দেওয়া হলো ও তাঁর দেহ ক্ষয় পেল।