Acts 13:38 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব, হে ভাইয়েরা, তোমরা জেনো, এই ব্যক্তি দ্বারা গুনাহের মাফ পাবার কথা তোমাদেরকে জানানে যাচ্ছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই কারণে, আমার ভাইরা, আমি চাই তোমরা অবগত হও যে যীশুর মাধ্যমে সব পাপের ক্ষমা হয়, যা তোমাদের কাছে ঘোষণা করা হচ্ছে। মোশির বিধান যে সমস্ত বিষয় থেকে তোমাদের নির্দোষ করতে পারেনি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব, হে ভ্রাতৃগণ, তোমরা জানিও, এই ব্যক্তি দ্বারা পাপের মোচন তোমাদিগকে জ্ঞাত করা যাইতেছে;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং হে আমার ভাইয়েরা, আপনাদের জানা দরকার যে, এই ব্যক্তির মাধ্যমেই পাপ ক্ষমার বিষয়ে জানানো হচ্ছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব, হে ভ্রাতৃগণ, তোমরা জানিও, এই ব্যক্তির দ্বারা পাপের মোচন তোমাদিগকে জ্ঞাত করা যাইতেছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য আমার ভাইয়েরা, আপনাদের জানা দরকার যে, যীশুর মধ্য দিয়েই আপনাদের কাছে পাপের ক্ষমা পাবার বিষয়ে প্রচার করা হচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য আমার ভাইয়েরা, আপনাদের জানা দরকার যে, ঈসার মধ্য দিয়েই আপনাদের কাছে গুনাহের মাফ পাবার বিষয়ে তবলিগ করা হচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং হে আমার ভাইয়েরা, তোমরা জেনে রাখ যে এই যীশুর দ্বারাই পাপের ক্ষমার কথা তেআমাদের কাছে প্রচারিত হচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই ভাইরা, আমি চাই আপনারা জানুন যে এই যীশুর মাধ্যমেই পাপের ক্ষমা লাভের কথা আপনাদের কাছে ঘোষণা করে হচ্ছে৷ মোশির বিধি-ব্যবস্থায় আপনারা পাপ থেকে মুক্ত হতে পারতেন না; কিন্তু প্রত্যেক ব্যক্তি যে যীশুর ওপর বিশ্বাস করে, সে পাপ থেকে মুক্ত হতে পারে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং হে আমার ভাইয়েরা, আপনাদের জানা দরকার যে, এই ব্যক্তির মাধ্যমেই পাপ ক্ষমার বিষয়ে প্রচার করা হচ্ছে;