Acts 13:39 — Compare Translations

10 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসার শরীয়তের মধ্য দিয়ে তোমরা যেসব বিষয়ে ধার্মিক গণিত হতে পারতে না, যে কেউ ঈমান আনে, সে সেসব বিষয়ে এই ব্যক্তিতেই ধার্মিক গণিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশুর মাধ্যমে প্রত্যেকজন, যারা বিশ্বাস করে, তারা সেইসব বিষয় থেকে নির্দোষ গণ্য হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশির ব্যবস্থাতে তোমরা যে সকল বিষয়ে ধার্ম্মিক গণিত হইতে পারিতে না, যে কেহ বিশ্বাস করে, সে সেই সকল বিষয়ে এই ব্যক্তিতেই ধার্ম্মিক গণিত হয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর মোশির ব্যবস্থা দিয়ে আপনারা পাপের ক্ষমা পাননি, কিন্তু যে কেউ সেই ব্যক্তিকে বিশ্বাস করবে সে পাপের ক্ষমা লাভ করবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশির ব্যবস্থাতে তোমরা যে সকল বিষয়ে ধার্মিক গণিত হইতে পারিতে না, যে কেহ বিশ্বাস করে, সে সেই সকল বিষয়ে এই ব্যক্তিতেই ধার্মিক গণিত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনারা মোশির আইন-কানুন দ্বারা পাপের শাস্তি থেকে রেহাই পেতে পারেন নি, কিন্তু যে কেউ যীশুর উপর বিশ্বাস করে সে পাপের শাস্তি থেকে রেহাই পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনারা মূসার শরীয়ত দ্বারা গুনাহের শাস্তি থেকে রেহাই পেতে পারেন নি, কিন্তু যে কেউ ঈসার উপর ঈমান আনে সে গুনাহের শাস্তি থেকে রেহাই পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা এই কথা বিশ্বাস করবে, তাদের প্রত্যেকেই ঈশ্বর যীশুর মাধ্যমে পাপের দণ্ড থেকে মুক্তি দান করবেন। মোশির বিধানে এই মুক্তিলাভের কোন সম্ভাবনা নেই।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মোশির ব্যবস্থা দিয়ে আপনারা পাপের ক্ষমা পাননি, কিন্তু যে কেউ সেই ব্যক্তিকে বিশ্বাস করবে সে পাপের ক্ষমা লাভ করবে।