Acts 13:41 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
“হে অবজ্ঞাকারীরা, দৃষ্টিপাত কর, আর চমকে উঠ এবং অন্তর্হিত হও; যেহেতু তোমাদের সময়ে আমি এক কাজ করবো, সেই কাজের কথা যদি কেউ তোমাদের কাছে বর্ণনা করে, তোমরা কোন মতে বিশ্বাস করবে না।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘ওহে বিদ্রুপকারীর দল, তোমরা বিস্ময়চকিত হয়ে ধ্বংস হও, কারণ আমি তোমাদের দিনে এমন কিছু করব, যা তোমাদের বলা হলেও, তোমরা কখনও তা বিশ্বাস করবে না।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
“হে অবজ্ঞাকারিগণ, দৃষ্টিপাত কর, আর চমকিয়া উঠ এবং অন্তর্হিত হও; যেহেতুক তোমাদের সময়ে আমি এক কর্ম্ম করিব, সেই কর্ম্মের কথা যদি কেহ তোমাদের কাছে বর্ণনা করে, তোমরা কোন মতে বিশ্বাস করিবে না।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘শোন, তোমরা যাঁরা উপহাস কর! তোমরা দেখ, অবাক হও ও ধ্বংস হয়ে যাও, কারণ আমি তোমাদের সময়ে এমন কাজ করেছি, য়ে কাজের কথা তোমাদের বলা হলেও তোমরা বিশ্বাস করবে না৷’হবক্কূক 1:5
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“হে অবাধ্যরা, দেখ আর অবাক হও; কারণ তোমাদের সময়ে আমি এমন কাজ করব যে, সেই সব কাজের কথা যদি কেউ তোমাদের বলে, তবুও তোমরা বিশ্বাস করবে না l”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
“হে অবজ্ঞাকারিগণ, দৃষ্টিপাত কর, আর চমকিয়া উঠ এবং অন্তর্হিত হও; যেহেতু তোমাদের সময়ে আমি এক কর্ম করিব, সেই কর্মের কথা যদি কেহ তোমাদের কাছে বর্ণনা করে, তোমরা কোন মতে বিশ্বাস করিবে না।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যারা ঈশ্বরকে নিয়ে তামাশা করে থাক, তোমরা শোন- তোমরা হতভম্ব হও ও ধ্বংস হও; কারণ তোমাদের সময়কালেই আমি এমন একটা কিছু করতে যাচ্ছি যার কথা তোমরা কোনমতেই বিশ্বাস করবে না, কেউ বললেও করবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যারা আল্লাহ্‌কে নিয়ে তামাশা করে থাক, তোমরা শোন্ত তোমরা হতভম্ব হও ও ধ্বংস হও; কারণ তোমাদের সময়কালেই আমি এমন একটা কিছু করতে যাচ্ছি যার কথা তোমরা কোনমতেই বিশ্বাস করবে না, কেউ বললেও করবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘হে ব্যঙ্গকারীর দল! হতবাক হয়ে দেখ, তারপর লয়প্রাপ্ত হও। আমি এমন এক কাজ করতে চলেছি, যা জানলে তোমরা হতবুদ্ধি হয়ে যাবে, বিশ্বাস করতে চাইবে না, ব্যাখ্যা করে বললেও না।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘শোন, তোমরা যাঁরা উপহাস কর! তোমরা দেখ, অবাক হও ও ধ্বংস হয়ে যাও, কারণ আমি তোমাদের সময়ে এমন কাজ করেছি, যে কাজের কথা তোমাদের বলা হলেও তোমরা বিশ্বাস করবে না৷’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হে অবাধ্যরা, দেখ আর অবাক হও এবং ধ্বংস হও; কারণ তোমাদের দিনের আমি এমন কাজ করব যে, সেই সব কাজের কথা যদি কেউ তোমাদের বলে, তবুও তোমরা বিশ্বাস করবে না।”