Acts 13:43 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মজলিস-খানার সভা সমাপ্ত হলে পর অনেক ইহুদী ও ইহুদী-ধর্মাবলম্বী ভক্ত লোক পৌল ও বার্নাবাসের সঙ্গে সঙ্গে গেল। তখন সেই লোকদের সঙ্গে তাঁরা কথা বললেন এবং আল্লাহ্‌র রহমতে স্থির থাকতে তাদেরকে উৎসাহ দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সভা শেষ হওয়ার পর বহু ইহুদি ও ইহুদি ধর্মে ধর্মান্তরিত ব্যক্তিরা পৌল ও বার্ণবাকে অনুসরণ করল। তাঁরা তাদের সঙ্গে কথা বললেন এবং ঈশ্বরের অনুগ্রহে অবিচল থাকার জন্য তাদের উৎসাহিত করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সমাজ ভঙ্গ হইলে অনেক যিহূদী ও যিহূদিধর্ম্মাবলম্বী ভক্ত লোক পৌল ও বার্ণবার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল; তাঁহারা তাহাদের সহিত কথা কহিলেন, ঈশ্বরের অনুগ্রহে স্থির থাকিতে তাহাদিগকে প্রবৃত্তি দিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সমাজ-গৃহের সভা শেষ হলে, অনেক ইহুদী ও ইহুদী ধর্মাবলম্বী ভক্ত লোকেরা পৌল ও বার্ণবার পিছনে পিছনে গেল৷ পৌল ও বার্ণবা ঐসব লোকদের সঙ্গে কথা বললেন ও ঈশ্বরের অনুগ্রহে আস্থা রেখে চলার পরামর্শ দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সমাজ-ঘরের সভা শেষ হবার পর অনেক যিহূদী ও যিহূদী ধর্মাবলম্বী ভক্ত লোকেরা পৌল ও বার্ণবার সঙ্গে সঙ্গে গেল; তাঁরা তাদের সঙ্গে কথা বললেন, ও ঈশ্বরের অনুগ্রহে স্থির থাকতে বললেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সমাজ ভঙ্গ হইলে অনেক যিহূদী ও যিহূদী-ধর্মাবলম্বী ভক্ত লোক পৌল ও বার্ণবার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল; তাঁহারা তাহাদের সহিত কথা কহিলেন, ঈশ্বরের অনুগ্রহে স্থির থাকিতে তাহাদিগকে প্রবৃত্তি দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা সমাজ-ঘর থেকে চলে যাবার পরে অনেক যিহূদী ও যিহূদী ধর্মে বিশ্বাসী ঈশ্বরভক্ত অযিহূদী পৌল আর বার্ণবার সংগে সংগে গেল। তখন সেই লোকদের সংগে পৌল ও বার্ণবা কথা বললেন এবং তাদের উৎসাহ দিলেন যেন তারা ঈশ্বরের দয়ার মধ্যে স্থির থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা মজলিস-খানা থেকে চলে যাবার পরে অনেক ইহুদী ও ইহুদী ধর্মে ঈমানদার আল্লাহ্‌ভক্ত অ-ইহুদী পৌল আর বার্নাবাসের সংগে সংগে গেল। তখন সেই লোকদের সংগে পৌল ও বার্নাবাস কথা বললেন এবং তাদের উৎসাহ দিলেন যেন তারা আল্লাহ্‌র রহমতের মধ্যে স্থির থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত লোক সভাস্থল থেকে চলে গেলে অনেক ইহুদী ও অইহুদী ভক্ত পৌল ও বারনাবাসের সঙ্গে গেলেন। প্রেরিত শিষ্যদ্বয় তাঁদের ঈশ্বরের করুণার উপর আরও নির্ভরশীল হয়ে জীবনযাপন করেত উৎসাহ দান করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমাজ-গৃহের সভা শেষ হলে, অনেক ইহুদী ও ইহুদী ধর্মাবলম্বী ভক্ত লোকেরা পৌল ও বার্ণবার পিছনে পিছনে গেল৷ পৌল ও বার্ণবা ঐসব লোকদের সঙ্গে কথা বললেন ও ঈশ্বরের অনুগ্রহে আস্থা রেখে চলার পরামর্শ দিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমাজঘরের সভা শেষ হবার পর অনেক যিহূদী ও যিহূদী ধর্মান্তরিত ভক্ত লোকেরা পৌল ও বার্ণবার সঙ্গে সঙ্গে গেল; তাঁরা তাদের সঙ্গে কথা বললেন, ও ঈশ্বরের অনুগ্রহে স্থির থাকতে বললেন।