Acts 13:44 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরবর্তী বিশ্রামবারে নগরের প্রায় সমস্ত লোক আল্লাহ্‌র কালাম শুনতে সমাগত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরবর্তী বিশ্রামদিনে নগরের প্রায় সমস্ত মানুষ প্রভুর বাক্য শোনার জন্য একত্র হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরবর্ত্তী বিশ্রামবারে নগরের প্রায় সমস্ত লোক ঈশ্বরের বাক্য শুনিতে সমাগত হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পরের বিশ্রামবারে সেই শহরের প্রায় সমস্ত লোক প্রভুর কথা শোনার জন্য সমবেত হল;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরের বিশ্রামবারে শহরের প্রায় সমস্ত লোক প্রভুর কথা শুনতে সমবেত হলো l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরবর্তী বিশ্রামবারে নগরের প্রায় সমস্ত লোক ঈশ্বরের বাক্য শুনিতে সমাগত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরের বিশ্রামবারে শহরের প্রায় সব লোক ঈশ্বরের বাক্য শুনবার জন্য একসংগে মিলিত হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরের বিশ্রামবারে শহরের প্রায় সব লোক আল্লাহ্‌র কালাম শুনবার জন্য একসংগে মিলিত হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরবর্তী সাব্বাথ দিনে শহরের প্রায় সমস্ত লোক এসে সমবেত হল ঈশ্বরের বাণী শোনার জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরের বিশ্রামবারে সেই শহরের প্রায় সমস্ত লোক প্রভুর কথা শোনার জন্য সমবেত হল;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরের বিশ্রামবারে শহরের প্রায় সমস্ত লোক ঈশ্বরের বাক্য শুনতে সমবেত হলো।