Acts 13:47 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা প্রভু আমাদেরকে এরকম হুকুম দিয়েছেন, “আমি তোমাকে জাতিদের কাছে দীপ্তিস্বরূপ করেছি, যেন তুমি দুনিয়ার সীমা পর্যন্ত নাজাতস্বরূপ হও।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ প্রভু আমাদের এই আদেশই দিয়েছেন: “ ‘আমি তোমাকে অইহুদিদের জন্য দীপ্তিস্বরূপ করেছি, যেন পৃথিবীর প্রান্ত পর্যন্ত তুমি পরিত্রাণ নিয়ে যেতে পারো।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা প্রভু আমাদিগকে এইরূপ আজ্ঞা দিয়াছেন, “আমি তোমাকে জাতিগণের দীপ্তিস্বরূপ করিয়াছি, যেন তুমি পৃথিবীর সীমা পর্য্যন্ত পরিত্রাণস্বরূপ হও।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ প্রভু আমাদের এমনই আদেশ করেছেন: ‘আমি তোমাদের অইহুদীদের কাছে দীপ্তিস্বরূপ করেছি, য়েন তোমরা জগতের সমস্ত লোকের কাছে পরিত্রাণের পথ জ্ঞাত কর৷’যিশাইয় 49:6
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ প্রভু আমাদের এমনই আদেশ দিয়েছেন, “আমি তোমাকে সমস্ত জাতির কাছে আলোর মত করেছি, যেন তুমি পৃথিবীর সমস্ত মানুষের কাছে পরিত্রান স্বরূপ হও l”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা প্রভু আমাদিগকে এইরূপ আজ্ঞা দিয়াছেন, “আমি তোমাকে জাতিগণের দীপ্তিস্বরূপ করিয়াছি, যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত পরিত্রাণস্বরূপ হও।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর কারণ হল, প্রভু আমাদের এই কথা বলেছেন, ‘আমি অন্য জাতিদের কাছে তোমাকে আলোর মত করেছি, যেন তোমার মধ্য দিয়ে সারা জগতের লোক পাপ থেকে উদ্ধার পায়।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর কারণ হল, মাবুদ আমাদের এই কথা বলেছেন, ‘আমি অন্য জাতিদের কাছে তোমাকে আলোর মত করেছি, যেন তোমার মধ্য দিয়ে সারা দুনিয়ার লোক নাজাত পায়।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু আমাদের এই আদেশই দিয়েছেনঃ'অইহুদীদের জন্য আমি তোমাদের আলোকবর্তিকারূপে নিযুক্ত করেছি, পৃথিবীর প্রত্যন্ত প্রদেশে তোমরা পৌঁছে দেবে মুক্তির বার্তা।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ প্রভু আমাদের এমনই আদেশ করেছেন: ‘আমি তোমাদের অইহুদীদের কাছে দীপ্তিস্বরূপ করেছি, যেন তোমরা জগতের সমস্ত লোকের কাছে পরিত্রাণের পথ জানাতে পারো৷’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ প্রভু আমাদের এমনই আদেশ দিয়েছেন, “আমি তোমাকে সমস্ত জাতির কাছে আলোর মত করেছি, যেন তুমি পৃথিবীর সমস্ত মানুষের কাছে পরিত্রান স্বরূপ হও।”