Acts 13:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা সালামীতে উপস্থিত হয়ে ইহুদীদের মজলিস-খানাগুলোতে আল্লাহ্র কালাম তবলিগ করতে লাগলেন। তখন ইউহোন্না-মার্ক ভৃত্য হিসেবে তাঁদের সঙ্গে ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা সালামিতে পৌঁছে ইহুদি সমাজভবনগুলিতে ঈশ্বরের বাক্য প্রচার করলেন। যোহনও তাঁদের সঙ্গে সাহায্যকারীরূপে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা সালামীতে উপস্থিত হইয়া যিহূদীদের সমাজ-গৃহে সমাজ-গৃহে ঈশ্বরের বাক্য প্রচার করিতে লাগিলেন; এবং যোহনও ভৃত্যরূপে তাঁহাদের সঙ্গে ছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা সালামী শহরে পৌঁছে ইহুদীদের সমাজ-গৃহগুলিতে গিয়ে ঈশ্বরের বার্তা প্রচার করলেন৷ য়োহন মার্ক তাঁদের সহকারীরূপে কাজ করছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁরা সালোমীতে উপস্থিত হলেন এবং সেখানে যিহূদিদের সমাজ ঘরে ঈশ্বরের কথা প্রচার করতে লাগলেন; এবং যোহন (মার্ক) তাঁদের সহকারী রূপে যোগ দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা সালামীতে উপস্থিত হইয়া যিহূদীদের সমাজ-গৃহে সমাজ-গৃহে ঈশ্বরের বাক্য প্রচার করিতে লাগিলেন; এবং যোহনও ভৃত্যরূপে তাঁহাদের সঙ্গে ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সালামীতে পৌঁছে তাঁরা যিহূদীদের সমাজ-ঘরে ঈশ্বরের বাক্য প্রচার করলেন। তখন সাহায্যকারী হিসাবে যোহন তাঁদের সংগে ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সালামীতে পৌঁছে তাঁরা ইহুদীদের মজলিস-খানায় আল্লাহ্র কালাম তবলিগ করলেন। তখন সাহায্যকারী হিসাবে ইউহোন্না তাঁদের সংগে ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেলামিসে পৌঁছে তাঁরা ইহুদীদের সমাজ ভবনগুলিতে ঈশ্বরের বাণী প্রচার করতে লাগলেন। কাজে সাহায্য করার জন্য তাঁদের সঙ্গে ছিলেন মার্ক ওরফে যোহন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা সালামী শহরে পৌঁছে ইহুদীদের সমাজ-গৃহগুলিতে গিয়ে ঈশ্বরের বার্তা প্রচার করলেন৷ যোহন মার্ক তাঁদের সহকারীরূপে কাজ করছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা সালোমী শহরে উপস্থিত হলেন এবং সেখানে ইহুদীদের সমাজঘরে ঈশ্বরের বাক্য প্রচার করতে লাগলেন; এবং যোহন (মার্ক) তাঁদের সহকারী রূপে যোগ দেন।