Acts 13:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে শাসনকর্তা সের্গিয় পৌলের বন্ধু ছিল; সেই শাসনকর্তা এক জন বুদ্ধিমান লোক ছিলেন। তিনি বার্নাবাস ও শৌলকে কাছে ডেকে আল্লাহ্র কালাম শুনতে চাইলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে ছিল প্রদেশপাল সের্গীয় পৌলের একজন পরিচারক। প্রদেশপাল ছিলেন একজন বুদ্ধিমান ব্যক্তি। তিনি বার্ণবা ও শৌলকে ডেকে পাঠালেন, কারণ তিনি ঈশ্বরের বাক্য শুনতে চাইছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে দেশাধ্যক্ষ সের্গিয় পৌলের সঙ্গে ছিল; তিনি এক জন বুদ্ধিমান্ লোক। তিনি বার্ণবা ও শৌলকে কাছে ডাকিয়া ঈশ্বরের বাক্য শুনিতে চাহিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সে সেই রাজ্যের রাজ্যপাল সের্গীয় পৌলের উপদেষ্টা ছিল৷ সের্গীয় পৌল ছিলেন একজন বুদ্ধিমান লোক৷ তিনি বার্ণবা ও শৌলকে ডেকে পাঠিয়ে তাঁদের কাছ থেকে ঈশ্বরের বার্তা শুনতে চাইলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সে রাজ্যপাল সের্গিয় পৌলের সঙ্গে ছিল; তিনি একজন বুদ্ধিমান লোক l তিনি বার্ণবা ও শৌলকে কাছে ডাকলেন ও ঈশ্বরের কথা শুনতে চাইলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে দেশাধ্যক্ষ সের্গিয় পৌলের সঙ্গে ছিল; তিনি একজন বুদ্ধিমান লোক। তিনি বার্ণবা ও শৌলকে কাছে ডাকিয়া ঈশ্বরের বাক্য শুনিতে চাহিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই ভণ্ড নবীকে ইলুমা, অর্থাৎ যাদুকর বলা হত। সেই যাদুকর শাসনকর্তা সের্গিয়-পৌলের একজন বন্ধু, আর সেই শাসনকর্তা ছিলেন একজন বুদ্ধিমান লোক। সের্গিয়-পৌল ঈশ্বরের বাক্য শুনবার জন্য বার্ণবা ও শৌলকে ডেকে পাঠালেন। কিন্তু বার্ণবা ও শৌলকে ইলুমা বাধা দিতে লাগল এবং খ্রীষ্টের উপর বিশ্বাস করা থেকে শাসনকর্তাকে ফিরাতে চেষ্টা করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই ভণ্ড নবীকে ইলুমা, অর্থাৎ জাদুকর বলা হত। সেই জাদুকর শাসনকর্তা সের্গিয়-পৌলের একজন বন্ধু, আর সেই শাসনকর্তা ছিলেন একজন বুদ্ধিমান লোক। সের্গিয়-পৌল আল্লাহ্র কালাম শুনবার জন্য বার্নাবাস ও শৌলকে ডেকে পাঠালেন। কিন্তু বার্নাবাস ও শৌলকে ইলুমা বাধা দিতে লাগল এবং মসীহের উপর ঈমান আনা থেকে শাসনকর্তাকে ফিরাতে চেষ্টা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজ্যপাল সার্জিয়াস পৌলের সঙ্গে সে থাকত। রাজ্যপাল ছিলেন বুদ্ধিমান ব্যক্তি। তিনি ঈশ্বরের বাণী শোনবার জন্য বারনাবাস ও শৌলকে ডেকে পাঠালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে সেই রাজ্যের রাজ্যপাল সের্গীয় পৌলের উপদেষ্টা ছিল৷ সের্গীয় পৌল ছিলেন একজন বুদ্ধিমান লোক৷ তিনি বার্ণবা ও শৌলকে ডেকে পাঠিয়ে তাঁদের কাছ থেকে ঈশ্বরের বার্তা শুনতে চাইলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে রাজ্যপাল সের্গিয় পৌলের সঙ্গে থাকত; তিনি একজন বুদ্ধিমান লোক। তিনি বার্ণবা ও শৌলকে কাছে ডাকলেন ও ঈশ্বরের বাক্য শুনতে চাইলেন।