Acts 14:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে পৌল ও বার্নাবাস একসঙ্গে ইকনিয় শহরে ইহুদীদের মজলিস-খানায় প্রবেশ করলেন এবং এমনভাবে কথা বললেন, যে, ইহুদী ও গ্রীকদের অনেক লোক ঈমান আনলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইকনিয়তে পৌল ও বার্ণবা যথারীতি ইহুদিদের সমাজভবনে গেলেন। সেখানে তারা এমনভাবে কথা বললেন যে, এক বিপুল সংখ্যক ইহুদি ও গ্রিক বিশ্বাস করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইকনিয়ে তাঁহারা একসঙ্গে যিহূদীদের সমাজ-গৃহে প্রবেশ করিলেন, এবং এমন ভাবে কথা কহিলেন যে, যিহূদী ও গ্রীকদের বিস্তর লোক বিশ্বাস করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর পৌল ও বার্ণবা ইকনিয়ে গেলেন৷ সেখানে তাঁরা তাঁদের কাজের পদ্ধতি অনুযাযী সেই একইভাবে ইহুদীদের সমাজ-গৃহে প্রবেশ করলেন৷ সেখানকার লোকদের কাছে পৌল ও বার্ণবা এতো সুন্দরভাবে কথা বললেন, য়ে অনেক ইহুদী ও গ্রীক তাঁদের কথায় বিশ্বাস করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এরপরে পৌল ও বার্ণবা ইকনিয়ে যিহূদীদের সমাজ -ঘরে প্রবেশ করলেন, এবং এমন স্পষ্ট ভাবে কথা বললেন যে, যিহূদী ও গ্রীকদের মধ্যে অনেকে বিশ্বাস করল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইকনিয়ে তাঁহারা একসঙ্গে যিহূদীদের সমাজ-গৃহে প্রবেশ করিলেন, এবং এমন ভাবে কথা কহিলেন যে, যিহূদী ও গ্রীকদের বিস্তর লোক বিশ্বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইকনিয় শহরে পৌল ও বার্ণবা তাঁদের নিয়ম মতই যিহূদীদের সমাজ- ঘরে গেলেন। সেখানে তাঁরা এমনভাবে কথা বললেন যে, যিহূদী ও ঈশ্বরভক্ত অযিহূদী অনেকেই বিশ্বাস করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোনিয়া শহরে পৌল ও বার্নাবাস তাঁদের নিয়ম মতই ইহুদীদের মজলিস-খানায় গেলেন। সেখানে তাঁরা এমনভাবে কথা বললেন যে, ইহুদী ও আল্লাহ্‌ভক্ত অ-ইহুদী অনেকেই ঈমান আনল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইকনিয়ামে গিয়ে পৌল ও বারনাবাস এক সঙ্গে গেলেন ইহুদীদের সমাজভবনে। সেখানে তাঁদের ভাষণে উদ্বুদ্ধ হয়ে বহু ইহুদী ও গ্রীক খ্রীষ্টে বিশ্বাস করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর পৌল ও বার্ণবা ইকনিয়ে গেলেন৷ সেখানে তাঁরা তাঁদের কাজের পদ্ধতি অনুযায়ী সেই একইভাবে ইহুদীদের সমাজ-গৃহে প্রবেশ করলেন৷ সেখানকার লোকদের কাছে পৌল ও বার্ণবা এতো সুন্দরভাবে কথা বললেন, যে অনেক ইহুদী ও গ্রীক তাঁদের কথায় বিশ্বাস করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর পরে পৌল ও বার্ণবা ইকনিয়ে ইহুদীদের সমাজঘরে প্রবেশ করলেন এবং এমন স্পষ্টভাবে কথা বললেন যে, যিহূদী ও গ্রীকদের মধ্যে অনেকে বিশ্বাস করল।